স্থানীয় সংবাদ

১৩নং ওয়ার্ড ইসলামী আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত

# সভাপতি মনিরুল সেক্রেটারী নুর জামাল #

খবর বিজ্ঞপ্তি ঃ ১৫ সেপ্টেম্বর, মঙ্গলবার, বিকাল ৪ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ, খুলনা মহানগর এর খালিশপুর থানা ১৩ নং ওয়ার্ড শাখার সম্মেলন ওয়ার্ড সভাপতি আলহাজ্ব মনিরুল ইসলাম এর সভাপতিত্বে ও ওয়ার্ড সেক্রেটারী মোঃ নুর জামাল এর পরিচালনায় ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মুফতী ইমরান হোসাইন, বিশেষ অতিথি ছিলেন মহানগর সাংগঠনিক সম্পাদক মুফতী ইসহাক ফরিদী, খালিশপুর থানা সহ সভাপতি গাজী মিজান রহমান, থানা সেক্রেটারী মোঃ বাদশা খান, মোঃ শোয়াইবুর রহমান, মোঃ নুরুন্নবী, প্রমুখ। এছাড়াও ১৩নং ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ১৩ নং ওয়ার্ডের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করার পাশাপাশি তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। সম্মেলন শেষে আলহাজ্ব মোঃ মনিরুল ইসলাম কে সভাপতি , কাজী শাহিন কে সহসভাপতি, মোঃ নুর জামাল কে সেক্রেটারী মোঃ ইমরান কে জয়েন্ট সেক্রেটারী ও মোঃ মাহাবুবুর রহমান কে সাংগঠনিক সম্পাদক করে ১৩ নং ওয়ার্ডের ২০২৭/২৮ সেশনের আংশিক কমিটির নাম ঘোষণা করেন । আযম খান সরকারি কমার্স কলেজের প্রাক্তন বরেণ্য অধ্যক্ষ, প্রফেসর শেখ মুহাম্মদ আশরাফের আকষ্মিক মৃত্যুতে আযম খান সরকারি কমার্স কলেজ পরিবার গভীরভাবে শোকাহত। তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনায় শিক্ষক পরিষদে সর্বসম্মতিক্রমে এক শোক প্রস্তাব গৃহীত হয়। উক্ত শোক প্রস্তাবে তাঁর পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button