স্থানীয় সংবাদ

জনগণের মতামতকে গুরুত্ব দিতে হবে অন্যথায় আমরা পথ হারাবো:বাগেরহাটে আইনমন্ত্রী আসাদুজ্জামান

বাগেরহাট প্রতিনিধি ঃ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান এমপি বলেছেন, জনগনের রায়ে আমরা সরকার গঠন করেছি। সেই সাধারন জনগনের মতামত কে গুরুত্ব দিতে হবে। অন্যথায় আমরা পথ হারাবো। বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার আইন-শৃঙ্খলা ও উন্নয়ন বিষয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী আরো বলেন, “জনগণ আমাদেরকে দায়িত্ব দিয়েছে। জনগনের কথা যদি আমরা না শুনি, তাহলে আমরা পথ হারাবো এবং তখন আর সঠিক পথে ফিরতে পারবো না। জনগণের সেবা করাই আমাদের অঙ্গীকার। দেশে পুনরায় ফ্যাসিবাদের উত্থান রোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, “বাংলাদেশে যেন আর ফ্যাসিবাদ ফিরে এসে কোনো মায়ের বুক খালি করতে না পারে, কোনো স্বজনকে হারিয়ে পরিবারকে রাতের পর রাত অপেক্ষা করতে না হয়। এমন পরিবেশ তৈরি করাই আমাদের সবার মূল লক্ষ্য হওয়া উচিত। রাজনৈতিক ঐক্যের ওপর জোর দিয়ে বলেন “বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে মতের পার্থক্য থাকতে পারে, তবে ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে ফ্যাসিবাদের পথ রুদ্ধ করা জরুরি। আমরা যদি এই পথটা রুদ্ধ করতে না পারি, তবে সবাই বিপদে পড়বো। সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, চলমান উন্নয়ন কার্যক্রম এবং বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তর আলোচনা করা হয়। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা জেলার সার্বিক চিত্র তুলে ধরেন। জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেনের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বাগেরহাট -৪ আসনের এমপি অধ্যক্ষ আব্দুল আলীম, বাগেরহাট-১ আসনের এমপি খান মশিউর রহমান, খুলনা রেঞ্জ ডিআইজি মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদ প্রশাসক ব্যারিষ্টার শেখ জাকির হোসেন পুলিশ সুপার হাসান মোহাম্মাদ নাছের রিকাবদারসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button