স্থানীয় সংবাদ

প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ, সম্পাদক নূর

যশোর ব্যুরো ঃ প্রেসক্লাব যশোরের সভাপতি পদে জাহিদ হাসান টুকুন পুনর্নির্বাচিত হয়েছেন। নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নূর ইসলাম। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রেসক্লাব যশোর কার্যালয়ে বিরতিহীনভাবে এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে সভাপতি পদে দৈনিক যশোর সম্পাদক জাহিদ হোসেন টুকুন পেয়েছেন ৬৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক প্রভাতফেরি সম্পাদক ফকির শওকত পেয়েছেন ৪৯ ভোট। সাধারণ সম্পাদক পদে মানবজমিনের স্টাফ রিপোর্টার নূর ইসলাম ৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে প্রজন্ম একাত্তর সম্পাদক ওহাবুজ্জামান ঝন্টু ৪১ ও সময় টিভির স্টাফ রিপোর্টার জুয়েল মৃধা পেয়েছেন ২৯ ভোট। ক্রীড়া-সাংস্কৃতিক ও সমাজসেবা সম্পাদক পদে দৈনিক গ্রামের কাগজের দেওয়ান মোর্শেদ আলম ৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী লোকসমাজ ও দ্য নিউ এজের সাইফুর রহমান সাইফ পেয়েছেন ৫২ ভোট। এদিকে, কার্যনির্বাহী সদস্যের ছয়টি পদে নির্বাচিত হয়েছেন-দৈনিক জন্মভূমি ও বাংলাদেশ বুলেটিনের শহিদ জয় (৯৬), আমাদের সময়ের রফিকুল ইসলাম (৯২), দৈনিক স্পন্দনের মুর্শিদুল আজিম হিরু (৭৯), দৈনিক যশোরের গালিব হাসান পিল্টু (৮১), ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের এস এম সোহেল (৬২) এবং যুগান্তরের তৌহিদ জামান (৫৯)। এ পদে সফিক সায়ীদ ৫৪ ও আব্দুল ওয়াহাব মুকুল ৪৮ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। এছাড়া নির্বাচনে সহ-সভাপতি পদে লোকসমাজ ও দিনকালের আনোয়ারুল কবীর নান্টু এবং বাংলানিউজ ও সুবর্ণভূমির সরোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে সুবর্ণভূমির কাজী আশরাফুল আজাদ ও কালের কণ্ঠের ফিরোজ গাজী, কোষাধ্যক্ষ পদে নতুন সকালের বার্তার জাহিদ আহমেদ লিটন এবং দপ্তর সম্পাদক পদে লোকসমাজের তহীদ মনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এবারের নির্বাচন পরিচালনা কমিটির অন্যান্য সদস্যরা হলেন সদস্য সচিব অ্যাডভোকেট হাজি আনিছুর রহমান মুকুল ও সদস্য সিনিয়র তথ্য কর্মকর্তা রেজাউল করিম।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button