স্থানীয় সংবাদ

খালিশপুর নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনী তৎপরতা শুরু

# মহাজোটের ব্যানারে দুর্নীতি বিরোধী মিছিল

স্টাফ রিপোর্টার ঃ অবশেষে অনেক নাটকের পর খালিশপুর নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিল করে নতুন করে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। একই সাথে গঠন করা হয়েছে নির্বাচন পরিচালনা কমিটি। ১৩ আগস্ট এ কমিটি গঠন করা হয় বলে বাজার কমিটির সাঃ সম্পাদক আল আমিন জানান। তবে নির্বাচন পরিচালনা কমিটি তফশিল ঘোষনা না করলেও সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। তারই ধারাবাহিকতায় দীর্ঘ দিন বঞ্চিত ও নিপীড় ব্যবসায়ীরা এক হয়ে গঠন করেছেন দুর্নীতি বিরোধী মহাজোট। এই জোটে রয়েছেন খুলনা, বরিশাল, যশোর, ফরিদপুর, নোয়াখালীর জেলার ব্যব্সায়ী ভোটাররা। তারা জোট গঠনের পর শনিবার বেলা ১২টায় বাজার চত্বরে মিছিল বের করে নিজেদের অব্স্থান তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন বাজার কমিটির সভাপতি প্রার্থী জাহাঙ্গীর হোসেন, সাঃ সম্পাদক প্রার্থী আল আমিন, আবুল খায়ের বিশ্বাস, ফখরুল ইসলাম সেন্টু,আঃ সোবহান মাস্টার, আবু সাঈদ মাস্টার, নুরুল হক, হুমায়ুন পাটোয়ারী ও সাধারণ ব্যবসায়ীরা। মিছিলটি পুরো বাজার প্রদক্ষিণ করে। মিছিলকারীরা শ্লোগান দেন “দুর্নীতিমুক্ত সমিতি গড়” দুর্নীতিবাজদের বয়কট করো। এদিকে বাজার পরিচালনার জন্য সাময়ীকভাবে গঠিন পাঁচ সদস্যের আহবায়ক কমিটি হলো, আহবায়ক আলহাজ্ব আলমগীর সিদ্দিকী, মাস্টার সোবহান আলী, মাস্টার ফারুখ আহমেদ, খলিলুর রহমান ও আবু সাঈদ মাস্টার। এদের কাজ হচ্ছে, তারা বাজার পরিচালনা করবে নির্বাচন পর্যন্ত। এ সময় তারা বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে মাসিক চাঁদা উত্তোলন, খরচ খরচা বহন, পূর্বের হিসাব নিকাশ বুঝে নেয়াসহ বাজারটি যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয় সে ব্যাপারে কাজ করবে। এদিকে আগামী ৩০ সেপ্টেম্বর নির্বাচনের লক্ষ্যমাত্রাকে সামনে রেখে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। কমিটির প্রধান হলেন, খালিশপুর থানা বিএনপির সভাপতি এড, মোহাম্মদ আলী বাবু, সদস্য হলেন, থানা বিএনপির সাঃ সম্পাদক হাবিবুর রহমান বিশ্বাস ও সদস্য শ্রমিকদল নেতা আবুল কালাম জিয়া। এই বাজারে ভোটার ৩২৫ জন। তিন বছর মেয়াদী নির্বাচন ২০২১ সালের শেষের দিকে অনুষ্ঠিত হয়। কিন্তু মেয়াদ শেষ হলেও নানা অজুহাতে বাজারের নির্বাচন না হওয়ায় বাজার পরিচালনার ক্ষেত্রে সংকট আরো বেড়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button