স্থানীয় সংবাদ

পাটকল চালু না করে ফীডকল চালুর প্রতিবাদে পাট শ্রমিক দলের অবস্থান কর্মসুচী

খবর বিজ্ঞপ্তি ঃ ফ্যাসিস্ট শেখ হাসিনা কর্তৃক বন্ধ কৃত ২৫টি পাট কলের মধ্য ক্রিসেন্ট জুট মিলস লীজ দিয়েছিল আওয়ামী দোসর মাহাবুব এন্ড কোং কে তারা পাট কল চালু না করে ফীড কল চালুর প্রতিবাদে জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের উদোগে ক্রিসেন্ট মিল গেটে অবস্থান কর্মসুচী অনুষ্ঠিত হয়। উক্ত অবস্থান কর্মসুচিতে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী পাট শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী শ্রমিক দল আঞ্চলিক কমিটির আহবায়ক, খালিশপুর জুট মিলস শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আবু দাউদ দীন মোহাম্মদ মৃধা, বক্তৃতা করেন খালিশপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ বিপ্লবুর রহমান কুদ্দুস, জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির অন্তর্গত খুলনা বিভাগীয় খাদ্য পরিবহন সড়ক পথ কর্মচারী ইউনিয়নের সাধারন সম্পাদক সৈয়দ হুমায়ুন কবির, খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের সহ সম্পাদক মোঃ দুলাল শেখ, খালিশপুর আঞ্চলিক শ্রমিক দলের যুগ্ম আহবায়ক মোঃ রাজ্জাক তালুকদার, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন সবুজ, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর কবির, পাট শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মোঃ ওমর ফারুক, ক্রিসেন্ট জুট মিলস সিবিএর সাংগঠনিক সম্পাদক মোঃ ফরিদ, প্লাটিনাম জুবলী জুট মিলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আশরাফ হোসেন, খালিশপুর জুট মিলস সিবিএর সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেন, ৯নং ওয়ার্ড শ্রমিক দলের সদস্য সচিব সিএসডি নেতা মোঃ জাহাঙ্গীর হোসেন, সিএসডি শ্রমিক দলের মোঃ রেজাউল, ৮নং ওয়ার্ড শ্রমিক দলের সদস্য সচিব মোঃ সেলিম, ১৩ নং ওয়ার্ড শ্রমিক দলের সদস্য সচিব মোঃ শাহীন শিকদার, ৮ নং ওয়ার্ড বিএনপি নেতা মোঃ মকবুল হোসেন, ক্রিসেনট কারখানা কমিটির মোঃ মোশারেফ হোসেন, মোঃ জাকির, মোঃ শামীম, মোঃ খায়ের, মোঃ সুজন, শামসুল আলম, মোঃ সুমন, খালিশপুর জুট মিলের মোঃ দুখু মিয়া ও মোঃ উজ্জল, প্রমুখ। বক্তারা বলেন আওয়ামী দোসর মাহাবুব এন্ড কোং পাট কল চালু না করে যদি ফীড কল চালু করে তা হলে খালিশপুরে শ্রমিকদের সাথে নিয়ে মাহাবুব এন্ড কোং বিরুদ্ধে লীজ বাতিলের আন্দোলনের ডাক দেয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button