পূর্ব রূপসায় শ্রমিকলীগ সন্ত্রাসীর বিরুদ্ধে নাশকতা চেষ্টার অভিযোগ,

# বিএনপি ও বিভিন্ন সংগঠনের গ্রেফতারের দাবি #
স্টাফ রিপোর্টার ঃ পূর্ব রূপসা বাস স্ট্যান্ডের ভিতরে প্রবেশ করে শ্রমিকলীগের সন্ত্রাসী হাসান শেখসহ দুই মটর সাইকেল আরোহীর বিরুদ্ধে নাশকতা করা র চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনাটি ঘটেছে রবিবার (২০ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ১২ টায়। এই নাশকতাকারী সন্ত্রাসী কর্মকা-ের বিরুদ্ধে খুলনা আন্তঃজেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. লাবলু শেখ ও সাধারণ সম্পাদক মো. ইউনুস গাজী’র স্বাক্ষরিত ইউনিয়নের প্যাডে এ বিজ্ঞপ্তি প্রদান করা হয়। লিখিত স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওই সময় বাস স্ট্যান্ডে থাকা স্থানীয় লোকজন মোটরসাইকেল আরোহীদের একজনের ঘাড়ে ব্যাগ দেখতে পেয়ে তাদের গতিবিধি লক্ষ্য করে সন্দেহ হলে স্থানীয় লোকজন জিজ্ঞাসাবাদ করতে গেলে দুই জনের ভিতরে এজজন হেলমেট ও ঘাড়ে ব্যাগ থাকা ব্যক্তি মোটরসাইকেল চালিয়ে অপরজনকে ফেলে রেখে জনগনের তাড়া খেয়ে পালিয়ে যায়। অপর ওই ব্যক্তি তার মটরসাইকেলে উঠতে না পারলে সাধারণ জনগনের হাতে ধরা পড়ে। ধরা পড়া ওই ব্যক্তির পরিচয় হাসান শেখ ওরফে পূর্ব রূপসার যাত্রী ছাউনির বাথরুম হাসান। যার বিরুদ্ধে সাধারণ জনগণের বিস্তার অভিযোগ রয়েছে। নিষিদ্ধ আওয়ামীলীগের পক্ষে এই হাসান শেখ বর্তমান সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন যাবত ধরে অপপ্রচার, অনৈতিক কর্মকান্ড, এলাকার ভিতরে আতংক ও সন্ত্রাসী কর্মকান্ড করে আসছে। নাশকতা সৃষ্টিকারী হাসান পূর্ব রূপসা উপজেলা শ্রমিকলীগের সক্রিয় সদস্য। এছাড়া সে সন্ত্রাসীদের তথ্য আদান প্রদান কারী। উক্ত সন্ত্রাসী হাসানকে ওই মুহুর্তে সাধারণ জনগণ গণধোলাই দিলে সে সু-কৌশলে পালিয়ে যায়। এসব সন্ত্রাসী কর্মকা-ের ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়ে এবং শ্রমিকলীগ সন্ত্রাসীকে গ্রেফতার করে শাস্তির দাবিতে বিবৃতি প্রদান করেছেন, পূর্ব রূপসা উপজেলা শ্রমিক দল, রূপসা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, রূপসা বাগেরহাট বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির নেতৃবৃন্দ।



