স্থানীয় সংবাদ

হেলদি সিটি ফোরামের সঙ্গে কেসিসি বিভাগীয় প্রধানদের মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার ঃ হেলদি সিটি প্রকল্পের চলতি বছরের কার্যক্রম ও অগ্রগতি সম্পর্কে অবহিত করতে হেলদি সিটি ফোরামের সঙ্গে খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) বিভাগীয় প্রধানদের এক মতবিনিময় সভা সোমবার বিকেলে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। সভায় প্রকল্পের এ বছরের কার্যক্রম কেসিসির সামনে তুলে ধরেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) হেলদি সিটি ইনিশিয়েটিভের এনসিডিও মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রোগ্রাম অফিসার আসিফ আহমেদ। এছাড়া সভায় হেলদি সিটি ফোরামের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ে কয়েকটি প্রস্তাবনা উপস্থাপন ও আলোচনা করা হয়। পরে ফোরামের পক্ষ থেকে প্রশাসকের কাছে একটি স্মারকলিপি হস্তান্তর করা হয়। হেলদি সিটি ফোরামের আহ্বায়ক মাহফুজুর রহমান মুকুল-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ এবং সঞ্চালনা করেন হেলদি সিটি ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট মাসুম বিল্লাহ। কেসিসি’র প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম এবং প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা আনিসুর রহমান, ফোরামের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন নগর সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রের মোল্লা মারুফ রাশিদ, বিডি ক্লিনের সাইফুল ইসলাম, ক্লিনআপ-খুলনার খলিলুর রহমান, নবারুন সংসদের মোঃ মনিরুল এহসান, ব্রিক-এর এএসএম অহিদুল ইসলাম, বনছায়ার ফজিলাতুনেচ্ছা, সিএইডির কামরুন নাহার ঝর্ণা, মুক্তির আলোর নিয়ামুল করিম, নিরালা জনকল্যাণ সমিতির জিএম মঈন উদ্দিন ও রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহসহ ফোরামভুক্ত প্রায় ১৫টি সংগঠনের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, স্বেচ্ছাসেবী, নাগরিক নেতৃবৃন্দ, বেসরকারি সংস্থা (এনজিও), কারিগরি বিশেষজ্ঞ, শিক্ষাবিদ ও গবেষকদের সমন্বয়ে গঠিত হেলদি সিটি ফোরাম হেলদি সিটি প্রকল্প বাস্তবায়নে স্বেচ্ছাসেবী হিসেবে কেসিসিকে সহায়তা করছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কারিগরি সহায়তায় খুলনা সিটি কর্পোরেশন ও স্বাস্থ্য অধিদপ্তর যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button