এসআরবি খুলনা- ৬ এর অভিযানে এজাহার নামীয় আসামীসহ ৩ জন গ্রেফতার

# বাগেরহাটে রামপালে যুবক হত্যা #
বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের রামপাল উপজেলার পল্লীতে আহাদ আহমেদ ইতু হত্যার ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে এজাহার নামীয় ২ আসামীসহ ৩ জন কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো ইতু হত্যাসহ একাধিক হত্যা মামলার আসামী উপজেলার ইসলামাবাদ গ্রামের জাফর শেখের ছেলে মো. মাসুম বিল্লাহ (৫২), তার ভাই মো. বাকি বিল্লাহ (৪৫) ও মাসুম বিল্লাহর স্ত্রী মনিরা বেগম (৪৫)। রামপাল থানার ওসি শেখ রাজীব আল রশিদ জানান, সোমবার সকাল সোয়া ৭ টার দিকে ইসলামাবাদ গ্রামে সন্ত্রাসী হামলায় আহাদ আহামেদ ইতু নিহত হয়। ওই সময় আহাদের পিতা ফরিদুজ্জামান গুরুতর আহত হন। এ ঘটনায় সোমবার রাতে ৩ জনের নাম উল্লেখ করে নিহত ইতুর বড়ভাই মিতু বাদী হয়ে রামপাল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এর পূর্বেই অভিযুক্তদের গ্রেফতারে অভিযানে নামে পুলিশ। সোমবার সন্ধ্যায় অভিযান চালিয়ে আসামী মনিরা বেগমকে গ্রেফতার করা হয়। পরে ওই রাতেই তথ্যপ্রযুক্তি ব্যাবহার করে খুলনা এসআরবি-৬ এর সদস্যরা খুলনার ফুলতলা এলাকা থেকে মাসুম বিল্লাহ ও তার ভাই বাকি বিল্লাহকে আটক করে । মঙ্গলবার দুপুরে তাদের রামপাল থানায় সোপর্দ করে খুলনা এসআরবি-৬ আনা হয়। এরপরই আসামীদের বাগেরহাট আদালতে প্রেরণ করে অধিকতর তদন্তের স্বার্থে প্রত্যেকের ১০ দিনের রিমান্ড আবেদন করে মামলার তদন্ত কর্মকর্তা। উল্লেখ, সোমবার সকালে রামপালের ইসলামাবাদ গ্রামে জমির পানি সরানো কে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে আহাদ আহমেদ ইতু কে চাচাতো ভাই বাকি বিল্লাহ ও মাসুম বিল্লাহ আহাদ আহম্মে মিতু কে হত্যা করে। এ সময় সাথে থাকা তার পিতা ফরিদুজ্জামানকেও কুপিয়ে আহত করে।



