স্থানীয় সংবাদ

খুলনা বিভাগে এ পর্যন্ত ডেঙ্গুতে ৩৯ মৃত্যু : ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ১১১

স্টাফ রিপোর্টার : খুলনা বিভাগে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১১১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ হাজার ২৬ জন। এ সময়ে ডেঙ্গুতে ৩৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনায় ১২ জন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ২১ জন, বাগেরহাটে ৩ জন, যশোরে ২ জন এবং চুয়াডাঙ্গায় একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের শুক্রবার (২৫ সেপ্টেম্বরের) পরিচালক ডা: শেখ মো: মোশাররফ হোসেন স্বাক্ষরিত ডেঙ্গু রোগীর প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ১১১ জনের মধ্যে সরকারি হাসপাতালে ৯৯ জন এবং বেসরকারি হাসপাতালে ১২ জন ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ১০৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
জেলাভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় খুলনায় ৫৫ জন, বাগেরহাটে ৩১ জন, সাতক্ষীরায় ১০ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন, নড়াইলে ৪ জন, কুষ্টিয়ায় ২ জন এবং মেহেরপুরে ৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত খুলনা জেলায় ৪ হাজার ৫০৮ জন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ২ হাজার ৪৮৯ জন, বাগেরহাটে ১ হাজার ৮৩৭ জন, সাতক্ষীরায় ৩০১ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ২৩৪ জন, যশোরে ১ হাজার ১৬২ জন, ঝিনাইদহে ২৮৬ জন, মাগুরায় ২৪৪ জন, নড়াইলে ৪২৬ জন, কুষ্টিয়ায় ২৭০ জন, চুয়াডাঙ্গায় ৮১ জন এবং মেহেরপুরে ১৮৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে খুলনা বিভাগে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ১০৮ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ছাড়া চলতি বছরে এ পর্যন্ত ২৯৪ জন রোগী রেফার্ড হয়েছেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button