নগরীতে চুরির মালামালসহ যুবদল নেতা গ্রেপ্তার : অতঃপর বহিষ্কার

স্টাফ রিপোর্টার ঃ খুলনা মহানগরীর ২ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক নূর হোসেন বেগকে চুরির মালামালসহ গ্রেপ্তারের পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, খানজাহান আলী থানা পুলিশ এজাক্স জুট মিলের প্রধান ফটকসংলগ্ন এলাকায় একটি সিএনজি তল্লাশি চালিয়ে শফিকুল ইসলাম হৃদয় (২৬) ও নূর হোসেন বেগ (২৮)কে আটক করে। পরে আটক ব্যক্তিদের দেওয়া তথ্য ও শনাক্তের ভিত্তিতে আনুমানিক ৫ কেজি তামার তার এবং পুরোনো জেনারেটরের মোটরসহ তামার তার উদ্ধার করা হয়। উদ্ধার করা মালামালের মোট ওজন আনুমানিক ১২০ কেজি বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের মধ্যে যাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আদালতে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এদিকে নূর হোসেন বেগের গ্রেপ্তারের পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুলনা মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল জানা, তার বিরুদ্ধে অবিযোগ থাকায় দলের ভাবমূর্তি রক্ষায় কাকে বহিষ্কার করা হয়েছে। কেএমপির খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খানজাহান আলী থানা পুলিশ এজাক্স জুট মিলের প্রধান ফটকসংলগ্ন এলাকায় একটি সিএনজি তল্লাশি চালিয়ে শফিকুল ইসলাম হৃদয় (২৬) ও নূর হোসেন বেগ (২৮)কে আটক করা হয়। তিনি আরও বলেন, আটক ব্যক্তিদের দেওয়া তথ্য ও শনাক্তের ভিত্তিতে আনুমানিক ৫ কেজি তামার তার এবং পুরোনো জেনারেটরের মোটর উদ্ধার করা হয়।



