স্থানীয় সংবাদ

‎তালা বাজারে দেওয়াল ভেঙে জুয়েলার্স দোকানে ২৩ লক্ষ টাকার গহনা চুরি

তালা প্রতিনিধি : ‎সাতক্ষীরার তালা উপজেলা সদরে রতœা জুয়েলার্স নামের একটি জুয়েলার্সের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) গভীর রাতে দোকানের পেছনের দেয়াল ভেঙে চোরেরা ভেতরে প্রবেশ করে স্বর্ণ ও রুপার অলংকারসহ প্রায় ২৩ লক্ষ টাকার গহনা নিয়ে পালিয়ে যায়। ‎শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে দোকান খোলার পর চুরির বিষয়টি টের পান দোকান মালিক উত্তম কুমার সিংহ। এঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। ‎দোকান মালিক উত্তম কুমার সিংহ জানান, শনিবার সকালে দোকান খুলে ভেতরে গিয়ে পেছনের দেয়াল ভাঙা দেখতে পান। চোরেরা ওই দেয়াল দিয়ে দোকানে প্রবেশ করে ২৩ লক্ষ টাকা মূল্যের বিভিন্ন স্বর্ণ ও রুপার অলংকার নিয়ে গেছে বলে তাঁর দাবি। ‎দোকান মালিকের দেওয়া হিসাব অনুযায়ী, চুরি যাওয়া মালামালের মধ্যে রয়েছে ২১ ক্যারেটের ১২৪টি নাকফুল; যার আনুমানিক মূল্য ৬ লাখ ২০ হাজার টাকা, ১৫টি আংটি; যার মূল্য প্রায় ৫ লাখ ৬০ হাজার টাকা, ৫০ ভরির বেশি রুপা বিভিন্ন গহনা; যার মূল্য প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা। এছাড়া রুলি, হাতের বালা ও রুপার চেইনসহ আরও অলংকার, দেড় ভরি ওজনের একটি হার, এক জোড়া দুল, যার আনুমানিক মূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা এবং ৬ আনা ওজনের একটি আংটি, যার মূল্য প্রায় ৮৪ হাজার টাকা চুরি হয়েছে বলে জানান তিনি। সব মিলিয়ে চুরি যাওয়া স্বর্ণ ও রুপার অলংকারের আনুমানিক মূল্য ২৩ লাখ ৪ হাজার টাকা বলে দাবি করেছে দোকান মালিক উত্তম কুমার সিংহ। ‎এঘটনায় দোকান মালিক উত্তম কুমার সিংহ তালা থানায় একটি মামলা দায়ের করেছেন। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বক্কার সিদ্দীক বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। উল্লেখ্য, তালা বাজারসহ উপজেলার বিভিন্ন হাটবাজার ও গ্রামে প্রতিনিয়ত চুরির ঘটনা ঘটছে। সাধারণ মানুষ রীতিমতো চোর আতংকে ভুগছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button