জাতীয় সংবাদ

ট্রাম্পকে ‘বড় মিথ্যাবাদী’ বলল আইআরজিসি

প্রবাহ রিপোর্ট ঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘বড় মিথ্যাবাদী’ বলে আখ্যায়িত করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। সংস্থাটির মুখপাত্র হোসেন মহেব্বি সম্প্রতি এক বক্তব্যে এই মন্তব্য করেন। তিনি ডোনাল্ড ট্রাম্পকে ‘বড় মিথ্যাবাদী’ বলে উল্লেখ করেন এবং তার বিরুদ্ধে পরমাণু অস্ত্রসহ বিভিন্ন বিষয়ে সত্য গোপন করার অভিযোগ তোলেন। হোসেন মোহেব্বি বলেন, ‘আমেরিকান জনগণের সত্য জানার অধিকার রয়েছে।’ তিনি দাবি করেন, ইরানের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র পুরোপুরি ব্যর্থ হয়েছে। এ কারণে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন বাহিনীকে দ্রুত এই অঞ্চল ত্যাগ করার আহ্বান জানান তিনি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button