জাতীয় সংবাদ

মিরপুরে সংঘর্ষের পর আবারও উচ্ছেদ অভিযান

প্রবাহ রিপোর্ট ঃ উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার কয়েক ঘণ্টা পর মিরপুর ১০ নম্বরে আবারও উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ২ টার পর মিরপুর ১০ নম্বর গোলচত্বরে দ্বিতীয় দফায় এ অভিযান চালানো হয়। এ দফায় প্রায় ৫০টি দোকান উচ্ছেদ করা হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। অভিযান চলাকালে পুলিশ ও এসআরবি সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর ১০ নম্বরের হোপ মার্কেট এলাকায় ফুটপাতের দোকান উচ্ছেদে অভিযান শুরু করে ডিএনসিসি। হোপ মার্কেটের সামনের ফুটপাতের দোকান উচ্ছেদের সময় বায়তুল কুদ্দুস জামে মসজিদের পশ্চিম পাশে বৈদ্যুতিক তার থেকে আগুন ধরে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে হকাররা সিটি করপোরেশনের কয়েকটি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। পরে হকারদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button