স্থানীয় সংবাদ

সিপিবি খুলনা মহানগর ২৪তম সম্মেলন উপলক্ষে গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ

খবর বিজ্ঞপ্তি : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা মহানগর-এর ২৪তম সম্মেলন আগামী ১০ অক্টোবর ’২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনকে সফলের লক্ষ্যে ৩০ সেপ্টেম্বর ’২৬ বুধবার সন্ধ্যা ৬:৩০টায় নগরীর খুলনা বড় বাজার ও ভৈরব স্ট্র্যান্ড রোড এলাকায় গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ করা হয়। গণসংযোগ ও প্রচারপত্র বিতরণে অংশগ্রহণ করেন সিপিবি খুলনা জেলা সাধারণ সম্পাদক কমরেড শেখ আব্দুল হান্নান, মহানগর সাধারণ সম্পাদক কমরেড অ্যাড. নিত্যানন্দ ঢালী, সম্পাদকম-লীর সদস্য কমরেড রঙ্গলাল মৃধা, সাবেক সভাপতি কমরেড মিজানুর রহমান বাবু, সিপিবি নেতা কমরেড তোফাজ্জেল হোসেন, কমরেড মোস্তাফিজুর রহমান রাসেল, কমরেড ফজলুর রহমান, কমরেড সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, কমরেড কামরুল ইসলাম খোকন, বাংলাদেশ যুব ইউনিয়ন খুলনা জেলা সাধারণ সম্পাদক অ্যাড. ভবেশ চন্দ্র রায়, যুব নেতা মোঃ তানভীর হোসেন, ছাত্রনেতা তীর্থ বিশ্বাস প্রমুখ। এ সময়ে তাঁরা বলেন, ছাত্র-শ্রমিক-জনতার ঐক্যবদ্ধ গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের অবসান ঘটে এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। কিন্তু অন্তর্বর্তী সরকার দেশের দ্রবমূল্য রোধ ও সন্ত্রাসমুক্ত শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টিতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয় এবং ব্যাপকভাবে মব সন্ত্রাসের বিস্তার লাভ করে। আশ্চর্যের ব্যাপার তাদের বিদায়কালে মাত্র ২ দিন পূর্বে অত্যন্ত দ্রুততার সাথে আমেরিকার সাথে দেশের স্বার্থবিরোধী অসম বাণিজ্য চুক্তি সম্পন্ন করে। পরবর্তীতে নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় এলেও অবস্থার কোনো পরিবর্তন হয়নি। জনগণের আশা-আকাক্সক্ষা পূরণে ইতিবাচক কোনো প্রতিফলন নেই। দেশের মানুষ বিস্ময়ের লক্ষ্য করলো, যাঁর উৎসাহে আমেরিকার সাথে ঘৃণ্য চুক্তি সম্পাদন হলো, যাঁকে নিয়ে বিএনপি সেই সময়ে ব্যাপক সমালোচনা করেছে তাঁকেই অজ্ঞাতকারণে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব দিয়ে পুরস্কৃত করা হলো। তাছাড়া সম্প্রতি মব কালচারের ব্যাপকতা বৃদ্ধি পরিলক্ষিত হচ্ছে। উল্লেখ্য, পূর্ববর্তী সরকারের মতোই সবকিছু ফ্যাসিবাদের দোহায় দিয়ে দায় এড়িয়ে যাওয়ার প্রবণতা দৃশ্যমান। বিএনপি সরকার আমেরিকার সাথে স্বার্থবিরোধী চুক্তি বাস্তবায়নেই সচেষ্ট। এই চরম মুহূর্তে সার্বভৌমত্ব রক্ষা এবং কৃষক-শ্রমিক মেহেনতী জনতার লড়াই সংগ্রামে একাত্ম হয়ে এগিয়ে যাওয়ার দৃঢ়প্রত্যয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা মহানগরের ২৪তম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button