স্থানীয় সংবাদ

যশোর খড়কী বিএনপি আঞ্চলিক কার্যালয়ে বোমা বিস্ফোরণ : চারজনের নামে মামলা

যশোর ব্যুরো ঃ শহরের খড়কীতে বাংলাদেশী জাতীয়তাবাদী দল (বিএনপি) আঞ্চলিক কার্যালয়ের সামনে বোমা বিস্ফোরণের অভিযোগে কোতোয়ালি থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে। ৪ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় খড়কী দক্ষিণপাড়ার মৃত আমিরুল ইসলামের ছেলে ওহিদুল ইসলাম সোহেল বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২৫/৩০ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।
মামলায় আসামীরা হচ্ছে, যশোর শহরের খড়কী এলাকার চান্দালী ওরফে চাঁদ আলীর ছেলে লাদেন (২৬), আবদুর রশিদের ছেলে সানি (২৫), মুজিবর রহমানের ছেলে সাকিব (৩০) এবং তহিদুল ইসলামের ছেলে তৌফিক (১৯)।
মামলায় বাদি উল্লেখ করেন, উল্লেখিত অপরাধীরা এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকা-, মাদক সেবন ও বিক্রির পাশাপাশি চাঁদাবাজির সঙ্গে জড়িত। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ৪ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে খড়কী বিএনপির আঞ্চলিক কার্যালয়ের পাশে মেহেদী হাসানের বাড়ির সামনে তারা একটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে ওই এলাকার আশেপাশের বাড়ি ও প্রতিষ্ঠানে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, আসামিরা বোমা বহন ও তা বিস্ফোরণ ঘটাচ্ছে। এই ফুটেজের মাধ্যমেই উল্লিখিত ৪ আসামিকে শনাক্ত করা সম্ভব হলেও, বাকিদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। এলাকায় আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এই বোমা হামলা চালানো হয়েছে বলে বাদী তার দায়েরকৃত মামলায় উল্লেখ করেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button