সিরাজগঞ্জে মাদক মামলায় ৫ জনের যাবজ্জীবন

প্রবাহ রিপোর্ট ঃ সিরাজগঞ্জের সলঙ্গা ও চৌহালী থানায় দায়ের করা পৃথক তিনটি মাদক মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদ- দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ম আদালতের বিচারক লায়লা শারমিন এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামচুজ্জোহা শাহানশাহ।
দ-প্রাপ্তরা হলেন- চৌহালী উপজেলার নুরুল হক সরকারের ছেলে তোফাজ্জল হোসেন সরকার, রাজশাহীর মাজেদ আলীর ছেলে আব্দুল নয়ন, একই জেলার ময়েজ উদ্দিনের ছেলে মামুনুর রশিদ, কুষ্টিয়ার মিরপুর থানার আলম হোসেনের ছেলে মানিকুর রহমান মানিক এবং একই গ্রামের মৃত আশরাফ হোসেনের ছেলে মো. আশিক।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামচুজ্জোহা শাহানশাহ বলেন, রায় ঘোষণার সময় পাঁচ আসামিই আদালতে অনুপস্থিত ছিলেন। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৬ আগস্ট সিরাজগঞ্জের র্যাব-১২ সদস্যরা হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের রামারচর এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালান। ওইদিন রাত ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী একটি আমবোঝাই ট্রাকে তল্লাশি চালিয়ে ৫৫০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় আব্দুল নয়ন ও মামুনুর রশিদকে আটক করা হয়।
অন্যদিকে, ২০১৯ সালের ২৩ সেপ্টেম্বর সলঙ্গা থানার হাটিকুমরুল মহাসড়কে মাদকবিরোধী অভিযান চালায় র্যাব। রাত ১টার দিকে মেহেরপুর থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ৪৭ বোতল ভারতীয় ফেনসিডিলসহ মানিকুর রহমান মানিক ও মো. আশিককে আটক করা হয়।
পরে এসব ঘটনায় পৃথক মাদক মামলা দায়ের করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার আদালত পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদ- দেন।



