সবুজ পাতার দেশে’র ১৩ বছর পূর্তীতে শিশু-কিশোরদের মাঝে গাছের চারা বিতরণ ও গুণীজন সংবর্ধনা

খবর বিজ্ঞপ্তি : শিক্ষা ও সাংস্কৃতিক সংগঠন সবুজ পাতার দেশে’র ১৩বছর পূর্তিতে খুলনা বিভাগীয় গণগ্রন্থাগার মিলনায়তনে শিশু-কিশোরদের মাঝে চারাগাছ বিতরণ ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়। দুইদিন ব্যাপী অনুষ্ঠানের ২য় দিনের শুভ উদ্বোধন ঘোষণা করেন এফ এম আবদুর রাজজাক, উপাধ্যক্ষ, সরকারি ব্রজলাল কলেজ, খুলনা। প্রভাষক এস এম সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ সাদী, সাংগঠনিক সম্পাদক, খুলনা মহানগর বিএনপি ও সম্পাদক, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খুলনা সিটি ইউনিট, ডা. অভিজিৎ কুমার মুধা, বাংলাদেশ বেতার, খুলনার সহকারী পরিচালক সৌমেন বাছাড়, জাতীয় স্বর্ণপদকপ্রাপ্ত বিশিষ্ট ব্যবসায়ী রয়্যাল গ্রুপের এমডি গোলাম কিবরিয়া রিপন, স্টাফ রিপোর্টার, দৈনিক নয়াদিগন্ত, খুলনা ব্যুরো শেখ শামসুদ্দীন দোহা, কবি আজাদুল হক আজাদ, সম্পাদক, প্রতিদিনের স্বদেশ মোঃ নিজাম উদ্দীন স্বাধীন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সহঃ অধ্যাপক, ইংরেজি, সরকারি ব্রজলাল কলেজ মোঃ হারুন আর রশিদ। গুণীজন হিসেবে নাট্যশিল্পী বিপ্লব সরকারকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বেতার উপস্থাপক প্রসূন কুমার রায় ও সামিয়া আক্তার নিতু। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এ এইচ এম নজরুল ইসলাম ও কবি মনিরুজ্জামান মুনীর। এম. শরীফ উদ্দীন টিটোর পরিকল্পনায় সবুজ পাতার দেশের শিল্পীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।



