জাতীয় সংবাদ

স্ত্রীকে সন্দেহ, ঝগড়ার পর হত্যা করে লাশ চার টুকরো

প্রবাহ রিপোর্ট ঃ রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীতে একটি বাসার পাঁচতলা থেকে শিরিন বেগম (৩৫) নামে এক নারীর খ-িত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার মাথা, শরীর ও দুই পা বিচ্ছিন্ন অবস্থায় পলিথিনে মোড়ানো ছিল। এ ঘটনায় তার স্বামী দুলাল হাওলাদারকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। সোমবার (১২ অক্টোবর) যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) এ কে এম মঈন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চলতি মাসের ২ তারিখে স্ত্রী শিরিন বেগমকে নিয়ে দক্ষিণ যাত্রাবাড়ীর ওই পাঁচতলা বাসাটি ভাড়া নেন দুলাল হাওলাদার। তাদের বাড়ি পিরোজপুরের ভা-ারিয়া এলাকায়। এই দম্পতির সন্তানও রয়েছে। গত তিন দিন ধরে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। দুলাল তার স্ত্রীকে সন্দেহ করতেন। শিরিন মোবাইলফোনে কারও সঙ্গে কথা বলতেন, এ নিয়ে তাদের মধ্যে বিরোধ ছিল। এর জেরে রোববার (১১ অক্টোবর) রাতে তাদের মধ্যে তীব্র ঝগড়া হয়। একপর্যায়ে দুলাল তার স্ত্রীর মাথা দেয়ালে আঘাত করলে তিনি অচেতন হয়ে পড়েন। পরে বটি দিয়ে স্ত্রীর লাশ চার টুকরো করেন তিনি। এরপর খ-িত লাশ পলিথিনে মুড়িয়ে বাসার বারান্দায় রেখে দেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এদিকে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র ঝগড়ার খবর পেয়ে এলাকাবাসী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে রোববার রাত ৩টার দিকে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে বাসার বারান্দা থেকে পলিথিনে মোড়ানো খ-িত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে। বিস্তারিত জানতে তদন্ত করছে পুলিশ। লাশের খ-গুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button