হামলার শঙ্কায় সৌদির কিংডম সেন্টারের অফিস বন্ধ

প্রবাহ রিপোর্ট ঃ সৌদি আরবের রাজধানী রিয়াদের অন্যতম প্রধান স্থাপনা কিংডম সেন্টার ভবনের অফিসগুলোতে কর্মীদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাসা থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। হুথিদের হামলার পর নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার (১৮ অক্টোবর) আকাশচুম্বী ভবনটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ই-মেইলের মাধ্যমে অফিসের ভাড়াটিয়া প্রতিষ্ঠানগুলোকে এ নির্দেশনা দেয়। খবর এএফপির। ওই ই-মেইলে বলা হয়, ‘এই সময়ে অনুগ্রহ করে অফিসে আসা থেকে বিরত থাকুন।’ মেইলে অবশ্য নির্দিষ্ট করে কারণ উল্লেখ করা হয়নি। তবে ভবনটির নিচতলায় অবস্থিত শপিং মলটি স্বাভাবিকভাবে খোলা রয়েছে বলে জানানো হয়েছে। মাতারবাড়ী বন্দরের মাধ্যমে সেভেন সিস্টার্সের সঙ্গে সংযোগ চায় জাপান। রিয়াদের অন্যতম পরিচিত স্থাপনা কিংডম সেন্টার একটি ৯৯ তলাবিশিষ্ট আকাশচুম্বী ভবন। এটি শহরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও ব্যবসায়িক কেন্দ্রগুলোর একটি। সৌদি আরবে হুথিদের ধারাবাহিক হামলার প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক স্থাপনায় এ ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।



