কেসিসির উদ্যোগে নগরীর মজিদ সরণি ও কেডিএ এপ্রোচ রোড ও ফুটপথ থেকে অবৈধ স্থাপনা অপসারণ ও মোবাইল কোর্ট

স্টাফ রিপোর্টার ঃ খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে রবিবার নগরীর মজিদ সরণী ও কেডিএ এপ্রোচ রোডে অবৈধ স্থাপনা অপসারণে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। কেসিসি’র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইমরান-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে মোবাইল কোর্টের আওতায় ৯টি মামলার বিপরীতে ৪৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্টের আওতায় সড়কের ওপর অবৈধ স্থাপনা নির্মাণ ও বিনা অনুমতিতে নির্মাণ সামগ্রী রাখার অপরাধে সোনাডাঙ্গার অব্দুর রাজ্জাক-কে ৫’শ টাকা, মামুনুজ্জামান সজিব-কে ১০ হাজার টাকা, গোলাম মোহাম্মদ খান-কে ৫ হাজার টাকা, মাসুদ-কে ১০ হাজার টাকা, শহিদুল ইসলাম-কে ২ হাজার টাকা, মেহেদী হাসান-কে ২ হাজার টাকা, সৌমিত্র-কে ২ হাজার টাকা, খসরু-কে ৩ হাজার টাকা এবং হেলাল উদ্দীন-কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অসংখ্য অবৈধ স্থাপনাও অপসারণ করা হয়। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন, কেসিসি’র এস্টেট অফিসার গাজী সালাউদ্দীনসহ কেএমপি’র পুলিশসদস্যগণ অপসারণ কার্যক্রমের সার্বিক সহযোগিতা প্রদান করেন।



