স্থানীয় সংবাদ

কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

কলারোয়া প্রতিনিধি : কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন হাসানুজ্জামান নামে এক ব্যক্তি। বৃহস্পতিবার সন্ধ্যায় কলারোয়া প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী উপজেলার ইলিশপুর গ্রামের হাসানুজ্জামান।
তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমি কলারোয়া উপজেলার ৮ নম্বর কেরালকাতা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক। দলীয় কারণে বর্তমান ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক পুটুনি গ্রামের মুত্তাকিনের সঙ্গে সুসম্পর্ক তৈরি হয়। সেই সুবাদে মুত্তাকিন আমার নিকট থেকে সম্প্রতি কয়েকদিনের জন্য ৭০ হাজার টাকা হাওলাদ স্বরূপ নেন। কিছুদিন পর আরো ১৫ হাজার টাকা নেন। ইতোমধ্যে দুই দিন টাকা চাওয়া হয়েছে। এরপরও সে কোন গুরুত্ব দেয় না। গত ২৭ অক্টোবর সকালে টাকা চাইলে টাকা এখন দিতে পারবে না বলে সাফ জানিয়ে দেন। এই নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মুত্তাকিন তার লোকজন নিয়ে আমার দোকানে প্রবেশ করে দোকান ভাংচুর করে এবং আমাকে শারীরিকভাবে মারপিট করে আহত করে। তাই আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে মুত্তাকিন এর বিরুদ্ধে দলীয় আইনগত ব্যবস্থা ও কলারোয়া থানা পুলিশ সহ আইন-শৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করছি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button