জাতীয় সংবাদ

জামায়াতের পরাজিত প্রার্থীর বাসায় গেলেন বিএনপির এমপি : বললেন ‘ভুল ধরিয়ে দেবেন’

প্রবাহ রিপোর্টঃ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয় পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন। নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াত মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন। নির্বাচনের পরদিন শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে ফুলের তোড়া নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী দেলাওয়ার হোসেনের বাসায় যান নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন। এ সময় তিনি জামায়াত প্রার্থীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। একে অন্যকে মিষ্টিমুখ করান।বিএনপির নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল বলেন, জামায়াত প্রার্থী আমাদের সব কাজে ‘ছায়া সরকার’ এর ভূমিকা পালন করবে বলে আমরা আশা করি। পরস্পরকে সঙ্গে নিয়ে আমরা জন সাধারণকে দেওয়া আমাদের নির্বাচনি প্রতিশ্রুতি পালন করতে ঐক্যবদ্ধ প্রয়াস গ্রহণ করবো। তিনি বিরোধী প্রার্থীকে সরকারের ভুলভ্রান্তি হলে তা ধরিয়ে দেওয়ার আহ্বান জানান।দেলাওয়ার প্রচুর ভোট পেয়েছেন উল্লেখ করে বলেন, এতোগুলো মানুষ তার সঙ্গে আছেন, তাদেরকে বাদ দিয়ে তো আমরা সরকারি উন্নয়ন কর্মকা- চালাতে পারবো না। তারাও আমার লোক। বর্তমান সরকার প্রধান তারেক রহমানের পরামর্শক্রমে আমরা বিরোধী পক্ষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আগামীর বাংলাদেশ এবং আগামীর ঠাকুরগাঁও গড়ার উদ্যোগ নেবো। জবাবে জামায়াত নেতা দেলোয়ার হোসেন নির্বাচনে বিজয়ী হওয়ায় মির্জা ফয়সালকে অভিনন্দন জানান এবং উন্নয়নমূলক সব কাজে তার পাশে থাকার আশ্বাস দেন। তিনি নবনির্বাচিত এমপিকে এই নজিরবিহীন সৌহার্দ্য ও সম্প্রীতির জন্য ধন্যবাদ জানান।উল্লেখ্য, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত এই নির্বাচনে ধানের শীষ প্রতীকে মির্জা ফয়সল আমীন পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৫১৩ ভোট।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button