জাতীয় সংবাদ

বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন শুরু

প্রবাহ রিপোর্ট ঃ বাংলাদেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় যুক্ত হলো নতুন অধ্যায়। রোববার আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে বাংলা কিউআর ভিত্তিক ব্যক্তি থেকে ব্যক্তি বা পিটুপি লেনদেন সেবা। এর ফলে এখন থেকে একজন গ্রাহক অন্য কোনো ব্যক্তির কিউআর কোড স্ক্যান করেই অত্যন্ত সহজে, দ্রুত ও নিরাপদে টাকা লেনদেন করতে পারবেন। রোববার (১ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক ও সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন এই সেবার ফলে টাকা পাঠানোর সময় প্রাপকের মোবাইল নম্বর কিংবা ব্যাংক বা এমএফএস হিসাব নম্বর আলাদাভাবে টাইপ করার ঝক্কি থাকবে না। কেবল প্রাপকের কিউআর কোড স্ক্যান করে এবং প্রয়োজনীয় তথ্য যাচাই করার মাধ্যমেই তাৎক্ষণিকভাবে লেনদেন সম্পন্ন করা সম্ভব হবে। এতে দৈনন্দিন আর্থিক লেনদেন প্রক্রিয়া আরও সহজ, নির্ভুল ও সুবিধাজনক হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। উল্লেখ্য, শুরুর দিকে বাংলা কিউআর কেবল মার্চেন্ট পেমেন্ট বা ব্যবসায়িক লেনদেনের (যেমন: দোকান বা শোরুমে কেনাকাটার বিল পরিশোধ) জন্য উন্মুক্ত করা হয়েছিল। দীর্ঘদিন এটি কেবল মার্চেন্ট কিউআর কোড হিসেবেই ব্যবহৃত হয়ে এসেছে এবং পরবর্তীতে ১ জুলাই থেকে তা সব ব্যাংক ও এমএফএসের জন্য বাধ্যতামূলক করা হয়। দীর্ঘ প্রতীক্ষার পর রোববার থেকে এতে যুক্ত হলো কাক্সিক্ষত ব্যক্তি থেকে ব্যক্তি বা পিটুপি লেনদেন সেবা, যার মাধ্যমে এখন সাধারণ গ্রাহকরাও নিজেদের মধ্যে কিউআর কোড স্ক্যান করে সরাসরি টাকা লেনদেন করতে পারছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button