৭ নভেম্বর জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনা

প্রবাহ রিপোর্ট ঃ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষ্যে ৭ নভেম্বর জাতীয় পতাকা উত্তোলন করার নির্দেশনা দিয়েছে জন্য মন্ত্রিপরিষদ বিভাগ। রোববার (১ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্যাপন উপলক্ষ্যে ৭ নভেম্বর সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ দূতাবাসসমূহে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হবে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করে গত ৭ অক্টোবর প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, গত ৫ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিসভা-বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে অ্যালোকেশন অব বিজনেস অ্যামাং দ্য ডিফারেন্ট মিনিস্ট্রিজ অ্যান্ড ডিভিশনস (শিডিউল ওয়ান অব দ্য রুলস অব বিজনেস, ১৯৯৬) (সংশোধিত ফেব্রুয়ারি, ২০২৪)-এর জনপ্রশাসন মন্ত্রণালয়ের অংশের ৩৭ নম্বর ক্রমিকের অনুবলে সরকার প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষ্যে সাধারণ ছুটি ঘোষণা করল।


