স্থানীয় সংবাদ

খুনিদের গ্রেপ্তারে পুলিশকে এমপি লবীর ৭ দিনের আলটিমেটাম

# ডুমুরিয়ায় বিএনপি নেতার ছেলে তরিকুল হত্যা #
# জিজ্ঞাসাবাদের জন্য আটক ৬ #

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি ঃ খুলনার ডুমুরিয়ায় প্রকাশ্যে দিবালোকে বিএনপি নেতার ছেলে শেখ তরিকুল ইসলাম (৩৭) হত্যাকা-ে জড়িতদের গ্রেপ্তারে পুলিশকে সাত দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগর লবী। এ সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার করা না হলে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের বদলি করতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। শুক্রবার (৬ নভেম্বর) নিহত তরিকুল ইসলামের জানাজায় অংশ নিয়ে বক্তব্য দেওয়ার সময় এ আলটিমেটাম দেন সংসদ সদস্য। তিনি হত্যাকা-ের সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। এদিকে হত্যাকা-ের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ছয়জনকে আটক করেছে পুলিশ। তাঁদের খুলনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি। হত্যাকা-ের রহস্য উদ্ঘাটনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মাদক কারবার, মাছের ঘেরের চাঁদা দাবি, সরকারি খাল দখল এবং স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এসব বিরোধের জেরেই তরিকুলকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে স্থানীয়দের মধ্যে আলোচনা রয়েছে। তবে হত্যাকা-ের প্রকৃত কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। শুক্রবার সন্ধ্যায় হত্যাকা-ের ঘটনাস্থল পরিদর্শন করেন খুলনা জেলা পুলিশ সুপার (এসপি) সরকার ওমর ফারুক। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল আনাম ও ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান উপস্থিত ছিলেন। তাঁরা ঘটনাস্থল ঘুরে দেখেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে খোঁজখবর নেন। পুলিশ কর্মকর্তারা জানান, হত্যাকা-ের ঘটনা তদন্তাধীন রয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। ইতোমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে। ডুমুরিয়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান জানান, হত্যাকা-ের ঘটনায় ছয়জনকে আটক করে খুলনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এ ঘটনায় এখনো থানায় কোনো মামলা হয়নি। এর আগে বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে ডুমুরিয়া উপজেলার রামকৃষ্ণপুর-আনছারাবাদ সড়কের আব্দুল গফ্ফার সানার চায়ের দোকানে প্রকাশ্যে এ হত্যাকা- ঘটে। নিহত শেখ তরিকুল ইসলাম রংপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শেখ আব্দুস সালামের ছোট ছেলে। ময়নাতদন্ত শেষে শুক্রবার থুকড়া আলিয়া মাদ্রাসা মাঠে তরিকুল ইসলামের জানাজা অনুষ্ঠিত হয়। এতে সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগর লবী ছাড়াও উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোল্লা মোশাররফ হোসেন মফিজ, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক শেখ সরোয়ার হোসেন, সাবেক সদস্য সচিব সরদার আব্দুল মালেকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। জানাজা শেষে শুক্রবার বিকেলে পারিবারিক গোরস্থানে তরিকুল ইসলামের লাশ দাফন করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button