জেলা জামায়াত নেতা হাদীর পিতার ইন্তেকাল

# সেক্রেটারি জেনারেলের শোক প্রকাশ #
স্টাফ রিপোর্টার ঃ খুলনা জেলা জামায়াতের সহকারি সেক্রেটারী ও ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান প্রিন্সিপাল গাওসুল আযম হাদীর পিতা দত্তগাতি বালিকা বিদ্যালয় থেকে অবসরপ্রাপ্ত মাষ্টার আজগর আলী মোল্লা (৭৮) বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় বার্ধক্য জনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি….রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র সন্তান, আত্মীয়-স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বাদ জুম্মা ফুলতলা বাজার আহমাদিয়া মাদ্রাসা ও মসজিদ কমপ্লেক্স চত্বরে জানাযা শেষে ফুলতলা সরকারি গোরস্থানে দাফন সম্পন্ন হয়। জানাযার ইমামতি করেন মরহুমের মেজো পুত্র ড. আজিজুল হক। এ সময় অন্যান্যের মধ্যে বাগেরহাট ৪ আসনের এমপি অধ্যক্ষ আঃ আলিম, জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, সদ্য বিদায়ী আমীর মাওলানা এমরান হুসাইন, নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, সেক্রেটারী মুন্সী মিজানুর রহমান, সহকারি সেক্রেটারী মুন্সী মঈনুল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, জেলা কর্মপরিষদ সদস্য মাষ্টার সিরাজুল ইসলাম, অধ্যাপক মোস্তফা আল মুজাহিদ, মিয়া মুজাহিদুল ইসলাম, অধ্যাপক ড. মোঃ কামরুজ্জামান, অধ্যাপক মোঃ অহিদুজ্জামান, ফুলতলা উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আঃ আলিম মোল্লা, খানজাহান আলী থানা আমীর ডাঃ সৈয়দ হাসান মাহমুদ টিটো, সাবেক ভাইস চেয়ারম্যান শেখ ইকবাল হোসেন, ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার, শরীফ মোহাম্মদ ভুঁইয়া শিপলু, বণিক কল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক এনামুল হোসেন পারভেজ, অধ্যক্ষ মিজানুর রহমান রহমান, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বিকালে মরহুমের বড় সন্তান অধ্যক্ষ গাওসুল আযম হাদীর বাড়িতে যান এবং পরিবারের সদস্যদের সাথে আলাপ আলোচনা ও সান্ত¡না প্রদান করেন। পরে মরহুমের কবর জিয়ারত করেন।


