খালিশপুরে ইয়াবা ও মাদক বিক্রির টাকা ও ১৫ মামলার আসামীসহ দু’ মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার ঃ খালিশপুর থানা পুলিশের একটি চৌকস টিম অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ২৪৮০০ টাকাসহ ১৫ মামলার আসামীসহ দু’ মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো খালিশপুর বাসা নং-আর-৩০, হোসেন এর বাড়ীর ভাড়াটিয়া, হাউজিং এস্টেট, -মোঃ জামালের মোঃ সুমন ওরফে কাটা সুমন(৩৫) এবং কুতুবের বাড়ীর ভাড়াটিয়া, মেগার মোড়ের ইদ্রিস মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়া(৪৭)। এদের দু’জনকে খালিশপুর থানাধীন ১৮ নং রোডস্থ সঞ্চিতা অফিসার্স মেসের অপর পার্শ্বে মায়ের দোয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ এর সামনের পাঁকা রাস্তার উপর হতে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি স্বচ্ছ পলিথিনের ভিতর রক্ষিত চল্লিশ পিস, একটি স্বচ্ছ পলিথিনের ভিতর রক্ষিত দশ পিস ইয়াবা, সর্বমোট ৫০ পিস ইয়াবা। যার মূল্য পনের হাজার টাকা। মাদক বিক্রির নগদ-চব্বিশ হাজার আটশত টাকাসহ সোমবার বিকেল ৪টায় তাদের গ্রেফতার করেন। এ সংক্রান্তে আসামীদের বিরুদ্ধে এসআই তন্ময় বাদী হয়ে খালিশপুর থানায় মামলা দায়ের করেছেন। ধারা-৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ নিয়মিত মামলা হয়েছে। মামলাটি তদন্ত করছেন এসআই আদিল। আসামীদ্বয় এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। থানার রেকর্ডপত্র ও সিডিএমএস পর্যালোচনা করে আসামী মোঃ সুমন ওরফে কাটা সুমনের বিরুদ্ধে ৩ টি মাদক মামলাসহ মোট ৬ টি মামলার তথ্যাদি এবং আসামী মোঃ জাহাঙ্গীর মিয়ার বিরুদ্ধে ১৩ টি মাদক মামলা ও ২ টি চুরির মামলাসহ মোট ১৫ টি মামলার তথ্যাদি পাওয়া গেছে।



