আন্তর্জাতিক

নেতানিয়াহুর অবস্থান থেকে সরে এলেন আইজেনকোট

প্রবাহ রিপোর্ট ঃ ইরানে এই মুহূর্তে সামরিক হামলা চালানোর মতো জরুরি পরিস্থিতি নেই বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী গাদি আইজেনকোটের মধ্যে অনুষ্ঠিত এক নিরাপত্তা বৈঠকে এ অবস্থান তুলে ধরা হয়। ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে ইরানের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়। আইডিএফের মূল্যায়ন, ইরানে এমন কোনো নতুন পরিস্থিতি তৈরি হয়নি, যা তাৎক্ষণিক সামরিক অভিযানের যৌক্তিকতা প্রমাণ করে। এর আগে নেতানিয়াহু শিগগিরই ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর পক্ষে অবস্থান নিয়েছিলেন। তবে নিরাপত্তা কর্মকর্তাদের ব্রিফিংয়ে তাৎক্ষণিক হামলার প্রয়োজন নেই বলে জানানো হয়। চ্যানেল ১৩ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে নতুন করে হামলা শুরু করলে তাতে ইসরায়েলেরও যোগ দেওয়া উচিত বলে বৈঠকে আলোচনা হয়। চ্যানেল ১২-এর এক প্রতিবেদনে বলা হয়, গোয়েন্দা তথ্য সম্পর্কে বিস্তারিত জানার পর আইজেনকোটের দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হতে পারে বলে আশা করেছিলেন নেতানিয়াহু-সংশ্লিষ্ট একটি সূত্র। তবে নিরাপত্তা প্রতিষ্ঠানের মূল্যায়নে ইরানে তাৎক্ষণিক হামলার প্রয়োজনীয়তা উঠে আসেনি। আইজেনকোট এর আগে নেতানিয়াহুর বিরুদ্ধে তাকে প্রয়োজনীয় নিরাপত্তা তথ্য দিতে অস্বীকার করার অভিযোগ তুলেছিলেন। এমনকি এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল গালি বাহারাভ-মিয়ারার হস্তক্ষেপও চেয়েছিলেন তিনি। অপ্রয়োজনীয় সামরিক পদক্ষেপের কারণে ইসরায়েলে গুরুতর সাংবিধানিক সংকট তৈরি হতে পারে বলেও সতর্ক করেছিলেন। গত মাসের নির্বাচনে নেতানিয়াহুর জোট সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। অন্যদিকে, আইনপ্রণেতাদের কাছ থেকে সর্বোচ্চ সুপারিশ পাওয়ার পর গত রোববার প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ আইজেনকোটকে নতুন সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন। তবে নতুন সরকার দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত নেতানিয়াহু তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। সূত্র: টাইমস অব ইসরায়েল।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button