স্থানীয় সংবাদ

নাশকতা ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ : পথসভা ও রাতভর পাহারা

# নগরীর বিভিন্ন সড়কে নেতাকর্মীদের সতর্ক অবস্থান, জননিরাপত্তা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার ঘোষণা

স্টাফ রিপোর্টার ঃ দেশব্যাপী হত্যা, সন্ত্রাস, রাহাজানি, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে খুলনায় মহানগরীর রাজপথে সক্রিয় অবস্থানে রয়েছে মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকা- ও নাশকতার প্রতিবাদে নগরীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল, পথসভা এবং রাতভর সতর্ক পাহারা কর্মসূচি পালন করেছেন তারা। কর্মসূচি থেকে নেতাকর্মীরা যেকোনো ধরনের নাশকতা, চোরাগোপ্তা হামলা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করতে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন। শুক্রবার (২০ নভেম্বর) বিকাল ৪টায় সোনাডাঙ্গা থানা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। এতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা হত্যা, সন্ত্রাস, অগ্নিসংযোগ, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। পরে অনুষ্ঠিত পথসভায় বক্তারা বলেন, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিঘিœত করে কেউ যেন খুলনার শান্তিপূর্ণ পরিবেশ অস্থিতিশীল করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ ও দায়িত্বশীল থাকতে হবে। বক্তারা আরও বলেন, মানুষের স্বাভাবিক জীবনযাত্রা, ব্যবসা-বাণিজ্য, চলাচল ও নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন সহিংসতা ও নাশকতার মাধ্যমে নগরবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে না পারে, সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়। সোনাডাঙ্গা থানা বিএনপির এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, সাঈদ হাসান লাভলু, জাকির ইকবাল বাপ্পী, কাজী নজরুল ইসলাম, শেখ হাবিবুর রহমান, কামরুজ্জামান রুনু, কাজী মিজানুর রহমান, সাইফুল ইসলাম বক্সি, আহসান হাবীব বাবু, মো. মিজানুর রশীদ, মঈদুল হক টুকু, আকরাম মোল্লা, ইয়াজুল ইসলাম এ্যাপোলো, কাদের মল্লিক, শেখ মনিরুল ইসলাম, আফজাল হোসেন, বক্কার মীর, ইয়াসিন মোল্লা, ইকবাল হোসেন বাশি, সাইফুল মল্লিক, শাহীন মল্লিক রাজু, মাহাবুবুর রহমান, খান দেলোয়ার হোসেন, কাজী নুর মোহাম্মদ, শেখ হাফিজুর রহমান, আবুল কালাম, মো. সাইদুর রহমান, মো. পিলু, আবিদ হাসান, সাদ্দাম হোসেন, মো. সোহেল ইসলাম, শাহীন হোসেন, হুমায়ূন আহমেদ, ইদ্রিস জমাদার, আক্তার হোসেন বিপু, মো. রনি, মো. গাউস, মো. রবি ও মো. রিপনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অন্যদিকে, সন্ত্রাস, নৈরাজ্য, হামলা, অগ্নিসংযোগ এবং বিএনপি নেতাদের হত্যার প্রতিবাদে শুক্রবার সকাল ১০টায় খুলনা মহানগরীর নিরালা মোড় থেকে আরেকটি বিক্ষোভ মিছিল বের করা হয়। কাজী মাহমুদ আলী ও চৌধুরী শফিকুল ইসলাম হোসেনের নেতৃত্বে মিছিলটি শেরে বাংলা রোডসহ নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে সহিংসতা ও নাশকতার প্রতিবাদ জানান এবং নগরীর শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। মিছিল চলাকালে নেতাকর্মীরা বলেন, মানুষের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে রাজনৈতিক ও সামাজিকভাবে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো ধরনের উসকানি, সহিংসতা কিংবা বিশৃঙ্খলার মাধ্যমে নগরবাসীর মধ্যে ভীতি ছড়িয়ে দেওয়ার সুযোগ দেওয়া যাবে না। শান্তিপূর্ণ কর্মসূচির মধ্য দিয়ে তারা এ ধরনের কর্মকা-ের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরেন।
এদিকে, নাশকতা ও চোরাগোপ্তা হামলার আশঙ্কা মোকাবিলায় বৃহস্পতিবার রাতভর খুলনা নগরীর বিভিন্ন সড়কে সতর্ক পাহারা দেন বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, যুবদলের আহ্বায়ক আব্দুল আজিজ সুমন এবং স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইস্তিয়াক আহমেদ ইস্তির নেতৃত্বে নেতাকর্মীরা নগরীর প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থান নেন। রাতভর এ কর্মসূচিতে তারা পালাক্রমে সতর্ক নজরদারি করেন বলে জানানো হয়।
নেতাকর্মীরা জানান, নগরীর কোথাও যেন অগ্নিসংযোগ, ভাঙচুর, হামলা কিংবা অন্য কোনো নাশকতামূলক কর্মকা-ের মাধ্যমে জননিরাপত্তা বিঘিœত করা না যায়, সে লক্ষ্যেই তারা সতর্ক অবস্থানে রয়েছেন। বিশেষ করে রাতের বেলায় গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে দ্রুত সংশ্লিষ্টদের অবহিত করার বিষয়েও তারা সজাগ থাকছেন। তারা আরও জানান, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে মাঠে রয়েছেন। নগরবাসীর জানমাল রক্ষা এবং স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে প্রশাসনের পাশাপাশি পাড়া-মহল্লা ও প্রধান সড়কগুলোতে সতর্ক নজরদারি অব্যাহত রাখবেন। তবে তাদের সব কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হবে বলেও জানান তারা। খুলনা মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বলেন, কোনো ধরনের নাশকতা, সহিংসতা কিংবা উসকানিমূলক কর্মকা-ের মাধ্যমে নগরীর শান্তি-শৃঙ্খলা নষ্ট করার চেষ্টা করা হলে তা প্রতিরোধে তারা ঐক্যবদ্ধ থাকবেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button