খেলাধুলা

সেঞ্চুরিয়ন টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক

প্রবাহ স্পোর্টস ডেস্ক ঃ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন মুশফিকুর রহিম। কুঁচকিতে চোটের কারণে সেঞ্চুরিয়নে আগামী ২৩ নভেম্বর শুরু হতে যাওয়া ম্যাচে খেলতে পারবেন না বাংলাদেশের অভিজ্ঞ এই ব্যাটার। শনিবার (২১ নভেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মুশফিকের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। বিসিবির জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানিয়েছেন, প্রথম টেস্ট চলাকালে বাঁ দিকের কুঁচকিতে তীব্র ব্যথা অনুভব করেন মুশফিক। ম্যাচ শেষে তার এমআরআই করানো হলে পেলভিসের হাড়ের আশপাশে প্রদাহ ও অস্বস্তির বিষয়টি ধরা পড়ে। এ প্রসঙ্গে বায়েজিদুল বলেন, চোটের অবনতি ঠেকাতে মুশফিকের এখনই বিশ্রাম প্রয়োজন। পাশাপাশি নির্দিষ্ট পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে তাকে। এ কারণে দ্বিতীয় টেস্টে তিনি খেলতে পারবেন না। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে পাওয়া চোটের কারণে এবার সিরিজের শেষ ম্যাচে মাঠের বাইরে থাকতে হচ্ছে বাংলাদেশের এই অভিজ্ঞ ব্যাটারকে। ফলে সেঞ্চুরিয়ন টেস্টের আগে একাদশ সাজাতে বাড়তি ভাবনায় পড়তে হবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button