স্থানীয় সংবাদ

সরকারকে জনগণের প্রত্যাশা পূরণে গণভোটের গণরায় ও ঐতিহাসিক জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন করতে হবে : মোহাম্মদ মাহফুজুর রহমান

# খুলনা মহানগরী আদর্শ শিক্ষক ফেডারেশনের মতবিনিময় #

স্টাফ রিপোর্টার ঃ দেশে পুনরায় অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো অপচেষ্টা রুখে দিতে শিক্ষক সমাজসহ দেশ প্রেমিক ছাত্র-জনতাকে সজাগ থাকার আহবান জানিয়েছেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের উপদেষ্টা বিশিষ্ট শিক্ষাবিদ মোহাম্মদ মাহফুজুর রহমান। তিনি বলেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের যেকোনো ধরনের জ্বালাও-পোড়াও এবং সন্ত্রাসী কর্মকা- কঠোরভাবে প্রতিহত করা হবে। এ জন্য সরকারকে জনগণের প্রত্যাশা পূরণে গণভোটের গণরায় এবং ঐতিহাসিক জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন করতে হবে। তবেই রাষ্ট্রবিরোধী সকল ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকা- স্থায়ীভাবে প্রতিহত করা সম্ভব হবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন। তিনি আরও বলেন, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদীদের যেকোনো ধ্বংসাত্মক তৎপরতা ও সন্ত্রাস মোকাবিলায় দেশের শিক্ষক সমাজকে অগ্রণী ও ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। একইসাথে চব্বিশের গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র-জনতাসহ সকল দেশপ্রেমিক শক্তিকে পুনরায় ঐক্যবদ্ধ করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। শনিবার রাতে নগরীর সোনাডাঙ্গাস্থ আল ফারুক সোসাইটি মিলনায়তনে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে কিন্ডারগার্টেন ও ইফতেদায়ী মাদরাসার প্রধানদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খুলনা মহানগরী আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যাপক শহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের উপদেষ্টা এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপি ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম। ফেডারেশনের মহানগরী সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলামের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন মুশাররফ আনসারী, অধ্যাপক নজরুল ইসলাম নোমান, ডা. জাকিরুল ইসলাম, অধ্যাপক আব্দুস সালাম বিশ^াস, প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, প্রিন্সিপাল এহসানুল কবীর, মো. রেজাউল ইসলাম, রেজাউল কবীর প্রমুখ।
মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, শিক্ষকগণ হলেন সমাজ ও জাতির প্রকৃত নির্মাতা। একটি প্রজন্ম কীভাবে গড়ে উঠবে, তাদের চিন্তা-চেতনা, নৈতিকতা ও মূল্যবোধ কেমন হবেÑতা অনেকাংশেই নির্ভর করে শিক্ষকদের আদর্শ, নিষ্ঠা ও দিকনির্দেশনার ওপর। কিন্ডারগার্টেন ও ইফতেদায়ী পর্যায় হলো শিক্ষাজীবনের ভিত্তি। এই প্রাথমিক স্তরে শিশুদের মনে নৈতিকতা, শৃঙ্খলা ও জ্ঞানার্জনের আগ্রহ জাগিয়ে তুলতে পারলে পরবর্তী ধাপগুলোতেÑদাখিল, আলিম, ফাযিল ও কামিল মাদরাসা কিংবা সাধারণ শিক্ষায়Ñতারা যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে সক্ষম হয়।
তিনি আরও বলেন, আজকের বাস্তবতায় আমাদের শিক্ষাঙ্গনগুলোতে যেমন নানা সম্ভাবনা রয়েছে, তেমনি রয়েছে অসংখ্য চ্যালেঞ্জও। পাঠ্যক্রমের মানোন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, শিক্ষার্থীদের নৈতিক অবক্ষয় রোধ এবং শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ সমুন্নত রাখা এখন সময়ের দাবি। এই চ্যালেঞ্জ মোকাবিলায় কিন্ডারগার্টেন ও মাদরাসা প্রধানদের অভিজ্ঞতা, দূরদর্শিতা ও পারস্পরিক সমন্বয় অত্যন্ত জরুরি।
এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপি বলেন, শিক্ষকদের মর্যাদা ও ন্যায্য অধিকার নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জ্ঞান ও নৈতিকতার সমন্বয়ে এমন একটি প্রজন্ম তৈরি করতে হবে, যারা দেশ, সমাজ ও মানবতার কল্যাণে নিজেদের নিবেদিত করবে। আদর্শ শিক্ষক ফেডারেশনের এই প্রয়াস অব্যাহত থাকুক এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধানগণ তাঁদের মেধা ও শ্রম দিয়ে আগামী প্রজন্মকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে আরও সক্রিয় ভূমিকা পালন করবেনÑএই প্রত্যাশা ব্যক্ত করছি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button