স্থানীয় সংবাদ

খালিশপুরবাসীর আতংক ফ্যাসিস্ট কাউট ঢাকায় গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ নগরীর খালিশপুরবাসীর আতংক নিষিদ্ধ আ’লীগ নেতা কাজী তালাত হোসেন কাউট (৫৫) কে পুলিশ গ্রেফতার করেছে। ভয়ংকর এই ফ্যাসিস্ট খালিশপুরবাসী আতংকের কারণ ছিল। কাউটকে রাজধানীর মতিঝিল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ‎শনিবার দিবাগত রাত ১২টার দিকে মতিঝিল থানাধীন এজিবি কলোনির হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ‎স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ১১টার দিকে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী কাজী তালাত হোসেন কাউটকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হলে তাকে থানায় নিয়ে যায়। ফ্যাসিস্ট কাউটের বাড়ি নগরীর খালিশপুর হাউজিং এস্টেটের নয়াবাটি মোড় এলাকায়। তিনি খুলনা মহানগর ১০নং ওয়ার্ড নিষিদ্ধ আ’লীগের সহ-সভাপতি। তার ও তার ভাই কুখ্যাত মাদক স¤্রাট হোয়াইটের অত্যাচারে এলাকাবাসী ছিল অতিষ্ঠ। বিগত আ’লীগের সময় খালিশপুরের এিনপি নেতা-কর্মীরা একাধীকবার নির্মম নির্যাতনে শিকার হয়। বাড়িঘর ভাংচুর করা হয় তাদের নেতৃত্বে। তারা এলাকায় এমন কোন অপরাধ নেই যা তারা করেনি। এ ছাড়া তিনি খুলনা সিটি করপোরেশনের ১০নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন। ‎মতিঝিল থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। খালিশপুর থানার ওসি বলেন, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। শিগগিরই তাকে খুলনায় আনা হবে বলে তিনি জানান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button