স্থানীয় সংবাদ

শ্যামনগরে ছেলের বিয়েতে যাওয়ার পথে ট্রাকচাপায় বাবার মৃত্যু

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগরে ছোট ছেলের বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আব্দুল আজিজ (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর সঙ্গে থাকা স্ত্রী গুরুতর আহত হয়েছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার বিকেলে শ্যামনগর উপজেলার বংশীপুর-ভেটখালী সড়কের পেচোর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল আজিজ শ্যামনগর উপজেলার গোডাউন মোড় এলাকার বাসিন্দা। তাঁর পুরোনো বাড়ি জয়নগর গাজীবাড়ি এলাকায়। তিনি পেশায় একজন গাড়িচালক ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল আজিজ তাঁর ছোট ছেলের বিয়ের উদ্দেশ্যে আত্মীয়স্বজন ও বরযাত্রীদের নিয়ে ভেটখালী এলাকায় যাচ্ছিলেন। পথে পেচোর মোড় এলাকায় ভেটখালী থেকে বংশীপুরগামী একটি ট্রাক তাঁর মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। মোটরসাইকেলে থাকা তাঁর স্ত্রী গুরুতর আহত হন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button