কবরস্থানই আমাদের আপন ঠিকানা: কেসিসি প্রশাসক মঞ্জু

স্টাফ রিপোর্টার : খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, কবরস্থানই আমাদের সবার আপন ও শেষ ঠিকানা। সে কারণে কবরস্থানসমূহে সুন্দর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে কেসিসি। সোমবার (২৩ নভেম্বর) সকালে খুলনা মহানগরীর দৌলতপুরস্থ দেয়ানা মোড়লপাড়া কবরখানায় নবনির্মিত অফিস ভবনের উদ্বোধনকালে প্রশাসক এ কথা বলেন। প্রশাসক ফলক উন্মোচনের মাধ্যমে এ ভবনের উদ্বোধন করেন। ্প্রশাসক আরও বলেন, আমাদের লক্ষ্য কেবল অবকাঠামোগত উন্নয়ন নয়, বরং নগরবাসীর দৈনন্দিন জীবনযাত্রার মান সহজ ও সুন্দর করা। এলাকাবাসীদের উদ্দেশে তিনি বলেন, সুন্দর ব্যবস্থাপনা না থাকায় প্রিয়জনের দাফন-কাফন সম্পন্ন করতে ভোগান্তি পোহাতে হচ্ছিল বিধায় আপনাদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এ আধুনিকায়ন কাজ সম্পন্ন করা হয়েছে। এটি আপনাদেরই সম্পদ এবং এর রক্ষণাবেক্ষণ করাও আপনাদের দায়িত্ব। প্রশাসক আরও বলেন, আমাদের লক্ষ্য কেবল অবকাঠামোগত উন্নয়ন নয়, বরং নগরবাসীর দৈনন্দিন জীবনযাত্রার মান সহজ ও সুন্দর করা। এলাকাবাসীদের উদ্দেশে তিনি বলেন, সুন্দর ব্যবস্থাপনা না থাকায় প্রিয়জনের দাফন-কাফন সম্পন্ন করতে ভোগান্তি পোহাতে হচ্ছিল বিধায় আপনাদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এ আধুনিকায়ন কাজ সম্পন্ন করা হয়েছে। এটি আপনাদেরই সম্পদ এবং এর রক্ষণাবেক্ষণ করাও আপনাদের দায়িত্ব। উদ্বোধন শেষে প্রশাসক কবরস্থানটির সার্বিক পরিবেশ পরিদর্শন করেন। পরে তিনি মোড়লপাড়ার বিভিন্ন সড়ক, দেয়ানা উম্মে হাবিবা (রা.) মহিলা মাদ্রাসা, ১০ নম্বর ওয়ার্ডের নয়াবাটি ঈদগাহ ও ঈদগাহ জামে মসজিদ, জামিয়া ইসলামিয়া আসমা জাকিয়া মহিলা কওমি মাদ্রাসা ও এতিমখানা সরেজমিন পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন কেসিসির সহকারী প্রকৌশলী ওবায়দুল্লাহ খান, উপসহকারী প্রকৌশলী আবু সালেহ পাটোয়ারী, এফ এফ ফয়সার ও মো. জাহিদ হোসেন, সাবেক কাউন্সিলর মো. কবির হোসেন কবু মোল্লা, সরদার লিয়াকত হোসেন লাভলু, শেখ আরমান হোসেন, মোল্লা মুজিবুর রহমান, মো. শহিদ মোড়ল, আব্দুল গণি মোড়লসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১৩ লাখ ১৬ হাজার টাকা ব্যয়ে খুলনা সিটি করপোরেশন এ নবনির্মিত ভবনটি ভবনটি নির্মাণ করেছে।



