জাতীয় সংবাদ

মোরগ-পোলাও খাইয়ে দুই হাজার ভরি গয়না-১০ লাখ টাকা চুরি

প্রবাহ রিপোর্ট ঃ রাজধানীর ধানম-ির একটি শপিং মল থেকে প্রায় দুই হাজার ভরি গয়না এবং নগদ ১০ থেকে ১২ লাখ চুরি করার অভিযোগ পাওয়া গেছে। দোকানের নিরাপত্তাকর্মীদের ‘মোরগ পোলাও খাইয়ে অচেতন’ করা হয় বলে জানা যায়। শুক্রবার (২৮ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে পূরবী জুয়েলার্সে এ ঘটনা ঘটে। পূরবী জুয়েলার্সের মালিক অমিত ঘোষ বলেন, আনুমানিক প্রায় দুই হাজার ভরি গয়না চুরি হয়েছে। এ ছাড়া নগদ ১০ থেকে ১২ লাখ টাকা তারা নিয়ে গেছে। জুয়েলার্সের একজন বিক্রেতা জোবায়ের আহমেদ বলেন, গভীর রাতে আনাম র‌্যাংকস প্লাজা নামে ওই শপিং মলের নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাও খাইয়ে অচেতন করা হয়। এরপর দোকানের গয়না চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। পূরবী জুয়েলার্সের জ্যেষ্ঠ বিক্রেতা সঞ্জীব শীল বলেন, এ ঘটনার পর থেকে ‎তিনজন নিরাপত্তাকর্মী নিখোঁজ। তাদের মধ্যে জুয়েলার্সের নিজস্ব একজন এবং শপিং মলের দুজন আছেন। সিসিটিভি ফুটেজে তিন থেকে পাঁচজনকে শপিং মলে আসতে দেখা গেছে। সেখানে অতিরিক্ত আরও দুজন অচেনা ব্যক্তি ছিলেন। ফুটেজে স্পষ্ট দেখা গেছে, নিখোঁজ নিরাপত্তাকর্মীদের মধ্যে একজন তাদের প্রতিষ্ঠানে ঢুকতে সরাসরি সহায়তা করেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম জানান, শপিং মলটিতে সিআইডির একটি দল এসে আলামত সংগ্রহ করছে। ‎জড়িত ব্যক্তিদের শিগগিরই আইনের আওতায় আনা হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button