স্থানীয় সংবাদ

খানজাহান আলী থানা এলাকায় ভুয়া ওয়ার্ক অর্ডারে ৩৪ লাখ টাকার পণ্য আত্মসাৎ : স্বামী স্ত্রী আটক

স্টাফ রিপোর্টার : দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা পরিচয়ে ভুয়া ওয়ার্ক অর্ডার তৈরি করে ৩৪ লাখ ১৯ হাজার টাকার বেশি মূল্যের পণ্য ও অর্থ আত্মসাতের অভিযোগে স্বামী-স্ত্রীকে আটক করেছে যশোর সাইবার ইনভেস্টিগেশন টিম। খুলনা মহানগরীর খানজাহান আলী থানার মিরপাড়া জিনাতলা এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁদের আটক করা হয়। আটককৃতরা হলেন খালেক সরকার ও তাঁর স্ত্রী নীলা খাতুন। অভিযানকালে তাঁদের কাছ থেকে নগদ এক লাখ ৩০ হাজার টাকা, একটি মোটরসাইকেল, চারটি মোবাইল ফোন, একটি পকেট রাউটার ও সাতটি সিমকার্ড জব্দ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, প্রতারক চক্রটি প্যারাগন ফিড ও কাজী ফার্মের কর্মকর্তা পরিচয়ে ভুয়া ওয়ার্ক অর্ডার তৈরি করে পশুখাদ্যের কাঁচামাল ও গম সংগ্রহ করত। এরপর পণ্যগুলো নির্ধারিত গন্তব্যে না পৌঁছে গোপনে অন্যত্র সরিয়ে নিত। এভাবে দুটি প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ৩৪ লাখ ১৯ হাজার ২৫৬ টাকার পণ্য ও অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে এই চক্রের বিরুদ্ধে। সংশ্লিষ্ট সূত্র জানায়, জব্দকৃত আলামত যাচাই এবং চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button