মেট্রোরেলের আশপাশের ভবন নিয়ে পুলিশের সতর্কতা : নিচ্ছে অঙ্গীকারনামা

প্রবাহ রিপোর্ট ঃ ছাদে প্রবেশ নিয়ন্ত্রণ, সিসিটিভিতে নজরদারি ও সন্দেহভাজন ব্যক্তির তথ্য দেওয়ার নির্দেশ মেট্রোরেলের পাশের ভবনের ছাদে কে উঠছেন, বারান্দা থেকে কেউ মেট্রোরেল স্থাপনা পর্যবেক্ষণ করছেন কি না, কিংবা কোনো সন্দেহভাজন ব্যক্তি ভবনে যাতায়াত করছেন কি নাÑএসব বিষয়ে বাড়তি সতর্ক থাকতে বলা হচ্ছে ভবনমালিক ও নিরাপত্তাকর্মীদের। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই) হিসেবে ঘোষিত মেট্রোরেলের নিরাপত্তা জোরদার করতে এর সীমানার ২০ মিটারের মধ্যে থাকা ভবন ও প্রতিষ্ঠানের মালিকদের কাছ থেকে লিখিত অঙ্গীকারনামা নিচ্ছে পুলিশ। কোথাও লিখিত অঙ্গীকারনামা নেওয়া হচ্ছে, কোথাও দেওয়া হচ্ছে মৌখিক নির্দেশনা। অঙ্গীকারনামায় শুধু ভবনের নিরাপত্তা নিশ্চিত করার কথা নয়, বরং ছাদ ও সংরক্ষিত এলাকায় বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ, সিসিটিভি ক্যামেরায় সার্বক্ষণিক নজরদারি, মেট্রোরেলের দিকে সরাসরি পর্যবেক্ষণ ঠেকানো এবং সন্দেহভাজন ব্যক্তির তথ্য পুলিশকে জানানোর মতো একাধিক শর্ত রয়েছে। এসব শর্ত পালনে ব্যর্থ হলে ভবনমালিক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানিয়েছেন, কেপিআইভুক্ত স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত ব্যবস্থা নেওয়া হয়। এর অংশ হিসেবে আশপাশের ভবনমালিকদের মৌখিকভাবে সতর্ক করা হয়েছে। ২০ মিটারের মধ্যে থাকা ভবন নিয়ে বিশেষ বিধান অঙ্গীকারনামা ও সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনায় দেখা যায়, ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সব স্থাপনাকে সরকার ‘১(ক)’ শ্রেণির কেপিআই হিসেবে ঘোষণা করেছে। কেপিআই নিরাপত্তা নীতিমালা-২০১৩ অনুযায়ী, গুরুত্বপূর্ণ স্থাপনার বহিঃনিরাপত্তা নিশ্চিত করতে আশপাশের সুউচ্চ ভবন থেকে সরাসরি পর্যবেক্ষণ প্রতিরোধে পর্যাপ্ত সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। এ ছাড়া কেপিআইয়ের সীমানাপ্রাচীর থেকে ২০ মিটারের মধ্যে থাকা ভবন ও স্থাপনার নিরাপত্তা ছাড়পত্র নেওয়ার বিধান রয়েছে। পুলিশের অঙ্গীকারনামায় ভবনমালিকদের বলা হয়েছে, তাদের ভবনের ভেতরে, বারান্দায় কিংবা ছাদে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে রাষ্ট্রবিরোধী, জননিরাপত্তা বিঘœকারী বা নাশকতামূলক কর্মকা- চালাতে না পারে, তা নিশ্চিত করতে হবে। এ জন্য ভবনের মালিক ও ভাড়াটেদের সচেতন থাকতে হবে। মেট্রোরেলের দিকে ভবন থেকে সরাসরি পর্যবেক্ষণ বা নজরদারি ঠেকাতে প্রয়োজনীয় স্থানে স্ক্রিন বা পর্দা ব্যবহার করতে হবে। পাশাপাশি ভবনে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা রাখতে হবে। বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ভবনের ছাদ ও সংরক্ষিত এলাকায় প্রবেশ নিয়ন্ত্রণে। অফিস চলাকালে এবং বিশেষ করে অফিস সময়ের পর রাতে অনুমতি ছাড়া কোনো কর্মকর্তা, কর্মচারী বা বহিরাগত ব্যক্তি এসব স্থানে যেতে পারবেন না। এ জন্য নিরাপত্তাকর্মীদের সার্বক্ষণিক টহলের ব্যবস্থা রাখার নির্দেশনা রয়েছে। ভবনের কোনো বাসিন্দা, ভাড়াটে কিংবা নতুন করে ভাড়া নিতে আসা ব্যক্তির চলাফেরা বা আচরণ সন্দেহজনক মনে হলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট থানা-পুলিশ ও মেট্রোরেল কর্তৃপক্ষকে জানাতে হবে। নতুন কাউকে ভবনের কোনো অংশ ভাড়া দেওয়া বা হস্তান্তর করা হলে অঙ্গীকারনামার শর্তগুলো তাকে জানাতে হবে। শর্তগুলো মেনে চলা নিশ্চিত করার দায়িত্বও ভবনমালিকের। অঙ্গীকারনামায় আরও বলা হয়েছে, এসব শর্ত লঙ্ঘন করা হলে কিংবা সংশ্লিষ্ট ভবনে নাশকতামূলক কর্মকা- ঘটলে প্রচলিত আইন ও কেপিআই নিরাপত্তা নীতিমালা অনুযায়ী ভবনমালিক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক বা আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। সরকারি স্থাপনাতেও নিরাপত্তা জোরদার ঃ শুধু মেট্রোরেল নয়, সরকারি সম্পদ ও অবকাঠামোর নিরাপত্তা নিয়েও সতর্কতা বাড়ানো হয়েছে। গত ১৮ নভেম্বর সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে অধিদপ্তরের অধীন সব প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়। দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে অগ্নিসংযোগসহ যেকোনো অনাকাক্সিক্ষত ঘটনা এড়াতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। কেপিআইভুক্ত গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নির্দেশনা পালনে ব্যর্থ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে। মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার গণমাধ্যমকে বলেছেন, মেট্রোরেলের কাছাকাছি যেসব প্রতিষ্ঠান বা ভবন রয়েছে, শুধু সেগুলোর কাছ থেকেই অঙ্গীকারনামা নেওয়া হয়েছে। বিষয়টি তেমন কিছু নয়, মূলত মানুষকে সচেতন করতেই এ উদ্যোগ। তিনি বলেন, মেট্রোরেল কেপিআইভুক্ত স্থাপনা হওয়ায় এর নিরাপত্তা নিশ্চিত করতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। যাতে কেউ নাশকতার চেষ্টা করলে কিংবা আশপাশে কোনো দুষ্কৃতকারীকে দেখা গেলে সংশ্লিষ্ট ব্যক্তিরা সতর্ক হতে পারেন।


