বিনোদন

ঈদুল আজহায় প্রেক্ষাগৃহ মাতাতে আসছে অর্ধ ডজন সিনেমা

প্রবাহ বিনোদন: ঈদ মানেই সিনেমাপ্রেমীদের জন্য উৎসব। বড়পর্দার আলোয় নতুন গল্প, নতুন চরিত্র আর প্রিয় তারকাদের ভিন্ন রূপ দেখতে উদগ্রীব হয়ে থাকেন দর্শকরা। চলতি বছরের ঈদুল আজহাও ব্যতিক্রম নয়। ইতোমধ্যে ঘোষিত হয়েছে বেশ কিছু আলোচিত সিনেমার মুক্তির তারিখ। এবারের ঈদে বড়পর্দায় থাকছে বৈচিত্র্যময় গল্পের অর্ধ ডজন ছবি, যেখানে মুখোমুখি হতে যাচ্ছেন দেশের প্রথম সারির অভিনয়শিল্পীরা।
তা-ব – শাকিব খানকে নিয়ে রাফীর থ্রিলিং প্রত্যাবর্তন, ইনসাফ – রাজ-ফারিণের নতুন জুটি, খলনায়কে মোশাররফ করিম, নীলচক্র – শুভর ক্রাইম থ্রিলার, নতুন জুটি শুভ-মন্দিরা, টগর – পূজা-আদর জুটির নতুন অভিযান, এশা মার্ডার: কর্মফল – পুলিশের ভূমিকায় বাঁধনের প্রত্যাবর্তন, পিনিক – বুবলীর নতুন রূপ, খলনায়িকায় অভিষেক, চলচ্চিত্রে প্রতিযোগিতার রঙিন ঈদ এবারের ঈদুল আজহায় বড়পর্দায় মুখোমুখি হচ্ছেন ঢালিউডের শীর্ষ তারকারা। একদিকে রয়েছেন কিং খান শাকিব, অন্যদিকে মাঠে নামছেন রাজ, শুভ, বাঁধন, ফারিণ ও বুবলী। থ্রিলার, অ্যাকশন, সামাজিক রূপকথা থেকে শুরু করে রহস্য-গবেষণাধর্মী গল্পÑবিভিন্ন ঘরানার সিনেমা থাকছে ঈদ উৎসবে। দর্শক তাই এই ঈদে প্রেক্ষাগৃহমুখী হবেন বৈচিত্র্যপূর্ণ অভিজ্ঞতার প্রত্যাশায়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button