বিনোদন

দীর্ঘদিন পর এক সিনেমায় ফিরছেন শাকিব-ডিপজল

প্রবাহ রিপোর্ট ঃ দীর্ঘ ১২ বছর পর আবারও একসঙ্গে বড়পর্দায় ফিরছেন ঢাকাই সিনেমার অন্যতম দুই প্রভাবশালী অভিনেতা শাকিব খান ও মনওয়ার হোসেন ডিপজল। পরিচালক হিমেল আশরাফের নতুন একটি সিনেমায় ফের একসঙ্গে দেখা যাবে এই দুই তারকাকে। আপাতত আসন্ন এই চলচ্চিত্রটির নাম চূড়ান্ত করা না হলেও চিত্রনাট্য এবং প্রাথমিক পরিকল্পনা তৈরির কাজ বেশ জোরেশোরেই এগোচ্ছে বলে জানা গেছে। এর আগে শাকিব-ডিপজলকে ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত পি এ কাজল পরিচালিত ‘লাট্টু কসাই’ সিনেমায় একসঙ্গে দেখা গিয়েছিল। ২০২৩ সালে ‘প্রিয়তমা’ ও ২০২৪ সালে ‘রাজকুমার’ সিনেমার মধ্য দিয়ে ঢাকাই ইন্ডাস্ট্রিতে রীতিমতো শোরগোল ফেলে দেন নির্মাতা হিমেল আশরাফ। তার মতো সফল সিনেমা উপহার দেওয়া পরিচালকের হাতে এই বড় বাজেট ও তারকাখচিত সিনেমাটি নির্মাণের দায়িত্ব থাকায় এ নিয়ে সিনেমাপাড়ায় ইতোমধ্যেই নতুন করে আশার সঞ্চার হয়েছে। এর মাধ্যমে বর্তমান বাংলা সিনেমার সবচেয়ে বড় তারকা শাকিব খান এবং খলনায়ক হিসেবে খ্যাতনামা ডিপজলের ট্রেডমার্ক সংলাপ ও শক্তিশালী অভিনয়ের রসায়ন আবারও প্রেক্ষাগৃহে দর্শক টানতে বড় ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। সর্বশেষ শাকিব খানকে চলতি বছর মুক্তি পাওয়া ‘রকস্টার’ সিনেমায় দেখা গেছে। যদিও ছবিটি তেমন ব্যবসায়িক সফলতার মুখ দেখেনি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button