বিনোদন

বাঙালিয়ানায় জয়া আহসান, বললেন ‘পিরিত ভালা না’

প্রবাহ রিপোর্ট ঃ দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের সৌন্দর্য নিয়ে নতুন করে বলার কিছু নেই। সময়ের সঙ্গে তার ব্যক্তিত্ব যেন আরও পরিণত, আরও সুন্দর হয়ে উঠেছে। বয়স যে কেবল একটি সংখ্যা, তা বারবার প্রমাণ করেন এই অভিনেত্রী। ওয়েস্টার্ন আউটফিট থেকে শুরু করে ঐতিহ্যবাহী শাড়ি- সব ধরনের পোশাকেই নিজের স্বকীয়তা, রুচি ও আত্মবিশ্বাসের ছাপ রাখেন তিনি। যা অনুরাগীমহলে দারুণ প্রশংসিত। সামাজিক যোগাযোগমাধ্যমে তার নতুন কোনো রূপ বা ছবি প্রকাশ পাওয়া মানেই অনুরাগীদের জন্য বাড়তি আকর্ষণ। সম্প্রতি ফেসবুকে বাঙালিয়ানার আবহে কিছু নতুন ছবি শেয়ার করে ফের চর্চায় উঠে এসেছেন এই অভিনেত্রী। প্রকাশিত ছবিগুলোতে জয়াকে দেখা গেছে একটি অফহোয়াইট সুতি শাড়িতে, যার পাড়জুড়ে করা ধূসর গোলাপির সূক্ষ্ম কারুকাজ এক ধরনের অভিজাত স্নিগ্ধতা ছড়িয়ে দিচ্ছে। শাড়ির ডিজাইনের সঙ্গে নিখুঁত সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে তার ব্লাউজটি। সাজের পূর্ণতা দিতে জয়া কানে পরেছেন ভারী ঝুলন্ত কানের দুল, হাতে মানানসই অলংকার এবং চুলে জড়িয়েছেন বেলি ফুলের সুবাসিত খোঁপা। ছবিগুলোর দৃশ্যধারণেও ছিল বৈচিত্র্য কোথাও তিনি নিজেকে পেছন দিক থেকে ক্যান্ডিড ফ্রেমে তুলে ধরেছেন, আবার কোথাও মুচকি হাসিতে ক্যামেরাবন্দি হয়েছেন অন্যরকম এক মুগ্ধতায়। ছবিগুলোর ক্যাপশনে বাউল সম্রাট শাহ আবদুল করিমের একটি সুপরিচিত গানের বাণী জুড়ে দিয়ে জয়া লেখেন, ‘সখি তোরা প্রেম করিয়ো না, পিরিত ভালা না, প্রেম করছে যে জন জানে সে জন পিরিতের কি বেদনা’। দেশীয় এবং মার্জিত সাজের ছবিগুলোর সঙ্গে বাউল সম্রাট শাহ আবদুল করিমের বিখ্যাত গানের পঙক্তি ব্যবহার করে তিনি ভক্তদের জন্য এক নতুন চমক উপস্থাপন করেছেন। এই পোস্টের মাধ্যমে জয়া আহসান আবারো প্রমাণ করলেন যে, তিনি কেবল অভিনয়েই নয়, তার সৃজনশীলতা এবং ফ্যাশন ভাবনায়ও অনন্য। এদিকে জয়া আহসানকে শিগগিরই দেখা যাবে রান্নাবিষয়ক রিয়েলিটি শো ‘সেরা রাঁধুনী’-এর বিচারকের আসনে। এক ভিডিও বার্তায় খবরটি নিজেই নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। এর আগে রিয়েলিটি শোর বিচারকের দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকলেও রান্নার অনুষ্ঠানে এবারই প্রথম বিচারকার্যে দেখা যাবে তাকে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button