যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেলেন মৌসুমী

প্রবাহ রিপোর্ট ঃ তিন বছর অপেক্ষার পর যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী আরিফা পারভিন জামান মৌসুমী। যুক্তরাষ্ট্রে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে সুখবরটি জানান ‘প্রিয়দর্শিনী’খ্যাত এই নায়িকা। ২০২৩ সালের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান মৌসুমী। এরপর থেকে সেখানেই বসবাস করছেন এই অভিনেত্রী। সেখানে মেয়ে ফাইজার পড়াশোনার পাশাপাশি অসুস্থ মায়ের চিকিৎসার বিষয়টিও দেখভাল করছিলেন তিনি। দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও গ্রিন কার্ডের প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় তার দেশে আসা-যাওয়ার ক্ষেত্রে সীমাবদ্ধতা ছিল বলে জানা গেছে। অবশেষে স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ায় স্বস্তি প্রকাশ করেন মৌসুমী। গ্রিন কার্ডের মাধ্যমে যুক্তরাষ্ট্রে স্থায়ী বাসিন্দা হিসেবে বসবাসের সুযোগ পান বিদেশিরা। অভিবাসন আইনের শর্ত পূরণ সাপেক্ষে স্থায়ী বাসিন্দারা ভবিষ্যতে মার্কিন নাগরিকত্বের জন্যও আবেদন করতে পারেন। বলে রাখা যায়, দীর্ঘ অভিনয় জীবনে অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন মৌসুমী। চলচ্চিত্রে অবদানের স্বীকৃতি হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।



