বিনোদন

‘সবাই যখন সাহসকে সম্মান জানায়, তখন আরও সাহস পাই’ : পরীমণি

প্রবাহ রিপোর্ট ঃ সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি আপত্তিকর ভুয়া ভিডিও ছড়িয়ে পড়ার পর আলোচনায় রয়েছেন পরীমণি। বিষয়টি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এবং স্ট্যাটাসে প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। এবার একটি আয়োজনে সরাসরি গণমাধ্যমের সামনে বিষয়টি নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী। তিনি জানিয়েছেন, এমন পরিস্থিতিতে প্রতিবাদ করা জরুরি, বিশেষ করে যখন প্রযুক্তির অপব্যবহারে নারীরা হয়রানির শিকার হচ্ছেন। আপত্তিকর ভুয়া ভিডিও ছড়ানোর পর অপরাধীদের বিরুদ্ধে সরব হন পরীমণি। তার এই প্রতিবাদী অবস্থানের প্রশংসা করেছেন অনেকেই। তাদের সমর্থন তাকে আরও সাহস জোগাচ্ছে বলে জানিয়েছেন ঢাকাই সিনেমার এই অভিনেত্রী। পরীমণি বলেন, ‘সবাই যখন আমার সাহসকে সম্মান জানায়, তখন আরো সাহস পাই। মনে হয়, আমি সঠিক পথে আছি।’ এই অভিনেত্রী বলেন, ‘আমার কপালে মনে হয় এটাই লেখা, সারা জীবন ঝামেলা হবে, ঝামেলা নিয়েই যাব। এটা আমি মেনে নিয়েছি। আমার ভালো লাগে, এনজয় করি।’ এআই প্রযুক্তির অপব্যবহার করে নারীদের হয়রানির ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পরীমণি। তার মতে, বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। শুরুতে ঘটনাটিকে গুরুত্ব না দিলেও পরে পরিস্থিতি বিবেচনায় প্রকাশ্যে কথা বলার সিদ্ধান্ত নেন তিনি। এ প্রসঙ্গে পরীমণি বলেন, ‘বিষয়টা অনেক সেনসিটিভ। আমার মতো মানুষ এটা গায়েই লাগানোর কথা না। প্রথম তিন-চার দিন তো পাত্তা দিইনি। যখন দেখলাম, এটা আর এভয়েড করতে পারছি না, তখন গিয়ে কথা বললাম। কোনো সাধারণ মেয়ের ক্ষেত্রে হলে অনেকে সুইসাইডও করে ফেলে। সেসব নিয়ে অহরহ নিউজ হয়েছে। সুতরাং এ বিষয়ে নিয়ে সোচ্চার হওয়া জরুরি।’ প্রযুক্তির অপব্যবহারে তৈরি ভুয়া ও আপত্তিকর কনটেন্ট যে নারীদের জন্য গুরুতর হয়রানির কারণ হয়ে উঠতে পারে, পরীমণির বক্তব্যে সেই উদ্বেগই উঠে এসেছে। এমন পরিস্থিতিতে নীরব না থেকে প্রতিবাদ জানানো এবং অপরাধীদের জবাবদিহির আওতায় আনার প্রয়োজনীয়তার কথাও সামনে এনেছেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button