বিনোদন

প্রকাশ পেলো তা-বের টাইটেল ট্র্যাক

প্রবাহ বিনোদন : আসন্ন কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘তা-ব’। রায়হান রাফী নির্মিত এই ছবির টিজার ইতোমধ্যে আলোড়ন ফেলেছে দর্শকদের মাঝে। বিশেষ করে মেগাস্টার শাকিব খানের রাফ অ্যান্ড টাফ লুকে উপস্থিতির সঙ্গে চমকপ্রদ অ্যাকশন দর্শকদের কৌতূহল বাড়িয়েছে কয়েকগুণ। গত বুধবার শাকিব খানের ক্যারিয়ারের ২৬ বছর পূর্ণ হলো। এই বিশেষ দিনেই চরকির ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত হলো সিনেমাটির টাইটেল সং-‘তা-ব’। মাত্র ১ মিনিট ৩৯ সেকেন্ডের এই ভিডিওর পুরোটাতেই ফুটে উঠেছে ‘শাকিব ঝড়’! বিটে বিটে চলেছে অ্যাকশন ও ধ্বংসের পায়তারা। রক্ত গরম করে তোলার মতো সেই বিট শোনা যায় গানের শুরুতেই; যা পূর্বাভাসেও শোনা গিয়েছিল খানিকটা। এবার সেই ভয়ানক ও রোমাঞ্চকর সাউন্ডস্কেপটি পুরোপুরি পেলেন দর্শক-শ্রোতারা। ভিডিওটির মিউজিক কম্পোজ করেছেন তানভির আহমেদ। কণ্ঠ ও সুর করেছেন শিফাত আবদুল্লাহ আবির। চরকির অফিসিয়াল বিবৃতিতে বলা হয়েছে-‘মেগাস্টার শাকিব খানের ক্যারিয়ারের ২৬ বছর পূর্তিতে এলো তা-বের টাইটেল সং! ধ্বংস, বিপর্যয়, আতঙ্ক-মিলে তা-ব! জ্বলে উঠেছে ধ্বংসের লাল সংকেত! এই ঈদে আসছে তা-ব, রক্তে আগুন ধরাবে তার প্রতিটা বিট!’ মিউজিক ভিডিওটি প্রকাশ্যে আসতেই মন্তব্যঘরে ভক্তদের উচ্ছ্বাস-উত্তেজনাও ছিল চোখে পড়ার মতো। অনেকে বলছেন, ‘এই গানই বুঝিয়ে দেবে ঈদে কতটা উঠবে শাকিবের তা-ব!’ সব মিলিয়ে নির্দ্বিধায় বলা যায়-‘তা-ব’ এবারের ঈদে বাংলাদেশের প্রেক্ষাগৃহে চূড়ান্ত বিনোদনের বিস্ফোরণ ঘটাতে চলেছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button