বিনোদন

োস্বামীর প্রথম সিনেমায় নায়িকা মেহজাবীন : নায়ক নিশো

প্রবাহ রিপোর্ট ঃ আগেই প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছিলেন নির্মাতা আদনান আল রাজীব। এবার সেই সিনেমার নাম ও অভিনয়শিল্পীদের বিষয়ে জানালেন তিনি। ‘অপলক’ নামের এই সিনেমায় যুক্ত হয়েছেন নির্মাতার স্ত্রী অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সিনেমায় তার বিপরীতে দেখা যাবে অভিনেতা আফরান নিশো। সিনেমাটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন নির্মাতা ও মেহজাবীন। ওই পোস্টে মেহজাবীন লেখেন, আমাদের সিনেমা ‘অপলক’ আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে! এই যাত্রা নিয়ে আমি ভীষণ উচ্ছ্বসিত। আমাদের জন্য দোয়া করবেন এবং শুভকামনা জানাবেন! অন্যদিকে, আদনান আল রাজীব তার পোস্টে লেখেন, আমার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অপলক’। এর সঙ্গে জড়িয়ে আছে পুরো টিমের অনেকখানি স্বপ্ন আর ভালোবাসা। সেই ভালোবাসার পৃথিবীতে এবার যুক্ত হলেন আফরান নিশো এবং মেহজাবীন চৌধুরী। সিনেমাটি নিয়ে নিজের ভাবনার কথাও জানিয়েছেন নির্মাতা। তার ভাষায়, আমরা একটা সৎ, সরল আর মন ছুঁয়ে যাওয়া রোমান্টিক ফিল্ম বানাতে চাই। যেখানে মানুষ ভালোবাসার পাশাপাশি নিজেদেরও খুঁজে পাবেন। আদনান আরও লেখেন, আশা করি, যে মায়া নিয়ে সিনেমাটা বানাতে যাচ্ছি, সেই মায়াটুকু আপনাদের কাছেও পৌঁছাবে। দোয়া রাখবেন। মেহজাবীনের শেয়ার করা ছবিতে তাকে চিত্রনাট্যের কাগজে লিখতে দেখা যায়। তার পাশে রয়েছেন নির্মাতা আদনান আল রাজীব ও আফরান নিশোসহ সিনেমাটির সঙ্গে যুক্ত আরো কয়েকজন। দুই তারকার অংশগ্রহণের খবর প্রকাশ্যে আসায় চলচ্চিত্রটি নিয়ে দর্শকের আগ্রহ তৈরি হয়েছে। বিজ্ঞাপন ও নাটক নির্মাণে পরিচিত আদনান আল রাজীব চলতি বছরের জুনে নিজের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছিলেন। তখন সিনেমার নাম কিংবা অভিনয়শিল্পীদের বিষয়ে বিস্তারিত জানাননি তিনি। দীর্ঘদিনের স্বপ্নের কথা জানিয়ে নির্মাতা বলেছিলেন, নিজের ভাবনার একটি গল্প বড় পর্দায় তুলে ধরতে চাই। এর আগে আদনান নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা কুড়িয়েছে। ২০২৫ সালে কান চলচ্চিত্র উৎসবের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে সিনেমাটি বিশেষ স্বীকৃতি পায়। এবার ‘অপলক’ দিয়ে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে অভিষেক হতে যাচ্ছে তার।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button