আন্তর্জাতিক

ইসরাইলি সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন হামলা

প্রবাহ রিপোর্ট ঃ অধিকৃত গোলান মালভূমিতে অবস্থিত ইসরাইলি সামরিক অবস্থানগুলো লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। আজ বুধবার (১৫ এপ্রিল) রাতে এক বিবৃতিতে গোষ্ঠীটি এই তথ্য নিশ্চিত করেছে। খবর আলজাজিরার। হিজবুল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে, তারা গোলান মালভূমির জাওরা এলাকায় একটি কামানের অবস্থান এবং ওডেম এলাকায় আর্টিলারি ব্যাটালিয়ন কমান্ড সদর দপ্তর লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। এই হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া ইসরাইলি সামরিক বাহিনীর পক্ষ থেকে এ ড্রোন হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। উল্লেখ্য, গত কয়েকদিন ধরে দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলা তীব্র হওয়ার প্রতিক্রিয়ায় হিজবুল্লাহও সীমান্ত ও অধিকৃত এলাকাগুলোতে তাদের পাল্টাহামলা জোরদার করেছে। গোলান মালভূমিতে এ ড্রোন হামলা সেই সংঘাতেরই একটি অংশ বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button