মার্কিন-ইসরাইলি হামলার বিরুদ্ধে আইনি পদক্ষেপে ইরান

প্রবাহ রিপোর্ট ঃ বেসামরিক লক্ষ্যবস্তুতে মার্কিন ও ইসরাইলি হামলার নথিপত্র ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট এবং বিভিন্ন মানবাধিকার সংস্থার কাছে জমা দিয়েছে ইরান। দেশটির রেড ক্রস জানিয়েছে, এসব বিষয়ে আইনি অনুসরণও চলছে। শনিবার (২৫ এপ্রিল) পির-হোসেইন কৌলিভান্দ এই তথ্য জানান। কৌলিভান্দ বলেন, শুরুতে আন্তর্জাতিক রেড ক্রসকে হামলাগুলোর নিন্দা জানাতে আহ্বান জানিয়েছিল ইরান। তবে সংস্থাটি প্রথমে স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে মন্তব্য করতে অপারগতার কথা জানায়। তিনি বলেন, ধারাবাহিক লিখিত অনুসরণ ও গুরুত্বসহকারে আলোচনার পর আন্তর্জাতিক রেড ক্রস শেষ পর্যন্ত হামলার নিন্দা জানায় এবং সহায়তার প্রতিশ্রুতি দেয়। কৌলিভান্দ আরও বলেন, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের প্রসিকিউটর জানিয়েছে, ইরানি রেড ক্রিসেন্ট সরবরাহ করা নথিগুলো আনুষ্ঠানিক প্রমাণ হিসেবে গ্রহণ করা হয়েছে। জেনেভা কনভেনশনের ভিত্তিতে বেসামরিকদের ওপর সব হামলার ঘটনা আইনি প্রক্রিয়ায় অনুসরণ করা হচ্ছে বলেও জানান তিনি। মোদি এবং মমতার মধ্যে বিরোধ আসলে লোকদেখানো, দাবি রাহুলের পশ্চিমবঙ্গের কংগ্রেস নেতা রাহুল গান্ধী তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেছেন, বিজেপির বিরুদ্ধে দেশে একমাত্র নিরবচ্ছিন্ন লড়াই চালিয়ে যাচ্ছে কংগ্রেস। তার অভিযোগ, মমতার সঙ্গে বিজেপির প্রকৃতপক্ষে কোনো বিরোধ নেই, সবই লোকদেখানো। হুগলির শ্রীরামপুরে এক জনসভায় রাহুল একথা বলেন। তিনি জানান, তার বিরুদ্ধে মোট ৩৬টি মামলা দায়ের হয়েছে এবং তাকে টানা পাঁচদিন ধরে প্রায় ৫৫ ঘণ্টা জেরা করা হয়েছে। কিন্তু মমতার বিরুদ্ধে কোনো মামলা হয়নি। এ প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মমতার বিরুদ্ধে কতগুলো মামলা করেছেন বা মমতাকে কতক্ষণ জেরা করা হয়েছে। নিজের রাজনৈতিক লড়াইয়ের কথা তুলে ধরে রাহুল বলেন, বিজেপির বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য তাকে বড় মূল্য দিতে হয়েছেÑলোকসভার সদস্যপদ ও সরকারি বাসস্থান হারাতে হয়েছে। বিভিন্ন মামলার কারণে তাকে দেশের নানা প্রান্তে হাজিরা দিতেও হচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, মোদি ও মমতার বিরোধ আসলে সাময়িক এবং দেখানোর জন্য। মোদি সারাক্ষণ কংগ্রেস ও তার নেতাদের আক্রমণ করেন, কিন্তু মমতাকে শুধুমাত্র নির্বাচনের সময়ই সমালোচনা করেন, ভোটের পরে আর তা দেখা যায় না। রাহুলের মতে, এই লড়াই মূলত আদর্শের। তার দাবি, তৃণমূল কংগ্রেস বিজেপির সঙ্গে সরাসরি বা মতাদর্শগত সংঘাতে নেই।



