যুক্তরাষ্ট্রের কাছে সংশোধিত প্রস্তাব পাঠাতে পারে ইরান

প্রবাহ ডেস্ক : যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কাছে সংশোধিত নতুন প্রস্তাব পাঠাতে পারে ইরান। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান আশা করছে আগামী কয়েকদিনের মধ্যে প্রস্তাবটি তাদের কাছে পৌঁছে দেওয়া হতে পারে।
এরআগে ইরান যে প্রস্তাব দিয়েছিল সেটি নিয়ে খুশি ছিলেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংশ্লিষ্ট সূত্রের বরাতে সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছিল, ট্রাম্প এ প্রস্তাবটি গ্রহণ করবেন না বলে ইঙ্গিত দিয়েছেন।
অপর একটি সূত্র জানিয়েছেন, রাশিয়া সফর শেষ করে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) তেহরানে পৌঁছবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এরপর তিনি সরকারের অন্যান্য নেতাদের সঙ্গে পরামর্শ করবেন।
তবে সুপ্রিম লিডার মোজতবা খামেনির সঙ্গে যোগাযোগ খুবই সীমিত হওয়ায় প্রক্রিয়াটি ধীরগতির হবে।
ইরান যুক্তরাষ্ট্রের কাছে সর্বশেষ যে প্রস্তাব পাঠিয়েছে এতে বলা হয়েছে, প্রথমে যুদ্ধ বন্ধ করতে হবে। এরপর পারমাণবিক কার্যক্রমসহ অন্যান্য ইস্যু নিয়ে আলোচনা হবে।
সূত্রটি বলেছেন, বর্তমান পরিস্থিতি ‘টালমাটাল’। ইরান সংশোধিত প্রস্তাবের ওপর নির্ভর করবে যুক্তরাষ্ট্রের কাছে এটি গ্রহণযোগ্য কি না।



