চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

প্রবাহ ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ আগামী ২৩ থেকে ২৬ মে পর্যন্ত চারদিনের চীন সফরে যাচ্ছেন। আজ বৃহস্পতিবার (২১ মে) এ ঘোষণা দিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।
মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিরসনে আলোচনা করতে মার্চের শেষ দিকে বেইজিংয়ে গিয়েছিলেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এরআগে ২০২৫ সালের আগস্টে চীনে গিয়েছিলেন শেহবাজ। ওই সময় দেশটিতে সাংহাই কো-অপারেশন অর্গনাইজেশনের সম্মেলনে যোগ দিয়েছিলেন তিনি।
এর পাশাপাশি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় বসেছিলেন শেহবাজ।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘গোল্ডেন ডোম’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পরিকল্পনা এবং ওয়াশিংটনের ‘কা-জ্ঞানহীন’ পারমাণবিক নীতির তীব্র নিন্দা জানিয়েছে চীন ও রাশিয়া। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বেইজিংয়ে ট্রাম্পকে জমকালো অভ্যর্থনা দেওয়ার ঠিক এক সপ্তাহ পর বুধবার পুতিনের সঙ্গে এক যৌথ শীর্ষ সম্মেলনে ওই ক্ষোভ প্রকাশ করা হয়।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শি জিনপিংয়ের যৌথ বিবৃতিতে এই বিষয়টি তুলে ধরা হয়েছে, ট্রাম্পের সঙ্গে চীনের প্রেসিডেন্ট স্থিতিশীল ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে চাইলেও বৈশ্বিক কিছু স্পর্শকাতর ইস্যুতে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তার মৌলিক মতপার্থক্য রয়েছে; যেখানে চীনের অবস্থান রাশিয়ার সঙ্গে সম্পূর্ণ এক।
যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ভূমি ও মহাকাশ-ভিত্তিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থার বিষয়ে ট্রাম্পের যে পরিকল্পনা, তা বৈশ্বিক কৌশলগত স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলবে। একই সঙ্গে এতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পারমাণবিক অস্ত্রের মজুত সীমিত রাখার চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার বিষয়েও ওয়াশিংটনের সমালোচনা করা হয়।



