আন্তর্জাতিক

‘ক্ষেপণাস্ত্র যুদ্ধের চেয়েও কঠিন নীরব অর্থনৈতিক যুদ্ধের’ মুখোমুখি ইরান: পেজেশকিয়ান

প্রবাহ রিপোর্ট ঃ ইরান বর্তমানে এক ‘নীরব অর্থনৈতিক যুদ্ধের’ মুখোমুখি হচ্ছে, যা ‘ক্ষেপণাস্ত্র যুদ্ধের চেয়েও কঠিন’ বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে তার এই বক্তব্য প্রকাশিত হয়েছে। বিনিয়োগকারী ও উৎপাদকদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, একদল ‘দখলদার, নিপীড়ক ও জবরদস্তিকারী’ দেশটিকে ধ্বংস করার চেষ্টা চালিয়েছিল। তবে ইরানের ব্যবসায়ীরা অত্যন্ত দক্ষতার সঙ্গে বাজার পরিস্থিতি সামাল দিয়েছেন বলে তিনি উল্লেখ করেন। বৈঠকে তিনি আরও জানান, আসন্ন শীত মৌসুমে ইরানে যেন বিদ্যুৎ বিভ্রাটের (লোডশেডিং) মতো পরিস্থিতির সৃষ্টি না হয়, তা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সূত্র: আল-জাজিরা।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button