স্থানীয় সংবাদ

হরতাল সমর্থনে ও বিএনপি নেতা হেলালকে কারাদ-াদেশের প্রতিবাদে নগরীতে মশাল মিছিল

খবর বিজ্ঞপ্তি ঃ বিএনপি’র টানা ৪৮ ঘন্টা হরতালের সমার্থনে ও কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালসহ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে ফ্যাসিষ্ট সরকারের আজ্ঞাবহ কারাদ-াদেশের প্রতিবাদে মশাল মিছিল করেছে খুলনা জেলা বিএনপি। গতকাল সোমবার (২০ নভেম্বর) সন্ধ্যায় জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মিছিলটি বের করে নগরীর কয়েকটি সড়ক প্রদক্ষিণ করেন। মিছিলে অংশ নেন বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান মোল¬া সাইফুর রহমান, সরদার আব্দুল মালেক, জাভেদ হোসেন মলি¬ক, জেলা তাঁতীদলের সভাপতি মেহেদী আহসান মিন্টু, জেলা যুবদলের সহ-সভাপতি মোল¬া আয়ুব হোসেন, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মাসুম বিল¬াহ, মফিজুল ইসলাম মফিজ, গাজী শহীদুল ইসলাম, দিদারুল ইসলাম দিদার, মাহমুদুল হাসান লোটাস, ইয়ারুল ইসলাম রিপন, হাবিবুর রহমান বেলাল, মোঃ বাহাদুর মুন্সি, মোঃ রুবেল মীর, মফিজুল ইসলাম, শফিকুর রহমান সফিক, মোঃ হেলাল উদ্দিন, জাহিদুল ইসলাম, দেবেন ঘোষ, মোঃ জাকারিয়া, মোঃ সালাম, আবু জাফর, মোঃ ইমরান হোসেন ও রাজু আহমেদ প্রমুখ।।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button